লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে গ্যাসের দাম বাড়ছে অব্যাহতভাবে

লস এঞ্জেলেস কাউন্টিতে অব্যাহতভাবে গ্যাসের দাম বাড়ছে। গত ৩০ দিনের মধ্যে ৩১ বার গ্যাসের দাম বেড়েছে। বর্তমানে লস এঞ্জেলেস কাউন্টিতে এক গ্যালন গ্যাসের দাম হলো ৩ ডলার ৪৭ সেন্ট। এক মাস আগেও এক গ্যালন গ্যাসের দাম ২৪ সেন্ট কমে পাওয়া যেতো। গত বছরের মার্চের পর থেকে এটিই সর্বোচ্চ দাম হয়েছে লস এঞ্জেলেস কাউন্টিতে। মূলত শোধানাগারে সমস্যা সৃষ্টি হওয়া, সামার-ব্লেন্ড গ্যাস ও রাজ্যের স্টে-এট-হোম অর্ডার উঠে যাওয়ার গ্যাসের চাহিদা বেড়েছে। ফলে লস এঞ্জেলেস কাউন্টিতে গ্যাসের দাম অব্যাহতভাবে বাড়ছে। এলএবাংলাটাইমস/ওএম