লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে চালু ভ্রাম্যমান টিকাকেন্দ্র

দ্য সিটি অব লস এঞ্জেলেসে ভ্রাম্যমান টিকাকেন্দ্র ও ক্লিনিক স্থাপন করেছে কর্তৃপক্ষ। টিকাদান কার্যক্রম এর গতি বৃদ্ধি ও বিপর্যস্ত বাসিন্দাদের সুবিধার্থে এই ভ্রাম্যমান টিকাকেন্দ্র স্থাপন করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৩ ফেব্রুয়ারি) লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি এই ঘোষণা দেন। মঙ্গলবার থেকে এই কার্যক্রম প্রাথমিকভাবে শুরু হয়েছে। সাউথ লস এঞ্জেলেসের কাউন্সিলম্যান মারকুইস হ্যারিস-ডোওসোনস ডিস্ট্রিক্ট থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে। এখান থেকে করোনায় বিপর্যস্ত বাসিন্দা ও নাগরিকদের জন্য এই ভ্রাম্যমান টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। মেয়র এরিক গারসেটি জানান, যে সব এলাকার বাসিন্দারা করোনায় আর্থিকভাবে বিপর্যস্ত এবং যাতায়াতের সুবিধা নেই, তাদের জন্যই মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে। বয়স্ক নাগরিকদের সুবিধার জন্য এই ভ্রাম্যমান টিকা কেন্দ্র স্থাপন করা হয়েছে। যে সমস্ত বয়স্ক নাগরিকরা চলাফেরা করতে অক্ষম, তাদেরও সুবিধা হবে। ভ্রাম্যমান টিকাদান কেন্দ্রের এই ব্যপ্তি ধীরে ধীরে আরো বাড়ানো হবে। আগামী সপ্তাহ পর্যন্ত ভ্রাম্যমান টিকাদান কার্যক্রম চালু থাকবে। এলএবাংলাটাইমস/ওএম