পারিবারিক থ্যাংকসগিভিং পার্টি থেকে সংক্রমণ ছড়িয়ে সান্তা ক্লারিতার একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, একই পরিবারের দুই ভাই জেমস মার্সাডান্টে (৫৫) ও জর্জ মার্সাডান্টে (৫১) কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। এর দুই সপ্তাহ পরেই মারা যায় তাদের চাচা জর্জ মার্সাডান্টে (৮০)।
মৃতদের সবাই থ্যাংকসগিভিং পার্টিতে এক সাথে হয়েছিলো। পরে সেখান থেকে করোনায় আক্রান্ত হয়ে ১০ জানুয়ারি মারা যায় জেমস। এর কয়েক ঘণ্টা পরেই মারা যায় তার ছোট ভাই জর্জ।
এর দুই সপ্তাহ পরে করোনার সংক্রমণেই মারা যায় তাদের চাচা।
মৃত দুই ভাই জেমস ও জর্জের বোন সারাহ মার্সাডেন্ট জানান, সবাই থ্যাংকসগিভিং পার্টিতে এক হয়েছিলো। তবে তিনি জাননি। পার্টির পর সংক্রমণের শিকার হয় তাদের পরিবারের ওই তিন সদস্য।
সারাহ বলেন, 'আমার বড় ভাই বেশ শক্ত সামর্থ্য মানুষ ছিলেন। নিয়মিত সাইক্লিং করতেন। তবে করোনা খুব সহজেই তাকে কাবু করে ফেলে'।
ছোট ভাই জর্জ মানসিকভাবে একটু অপ্রকৃতিস্থ হলেও শারীরিক কোনো সমস্যা ছিলো না বলে জানায়।
এলএবাংলাটাইমস/ওএম