করোনার কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উপাসনালয়গুলো পুরোপুরি বন্ধ রাখা যাবে না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) উচ্চ আদালত উপাসনালয় বন্ধ রাখার জন্য করা আপিলের বিরুদ্ধে এই রায় দেন।
সুপ্রিম কোর্ট জানায়, যে সব এলাকায় করোনার সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে, সে সব এলাকার উপাসনালয়গুলো পুরোপুরি বন্ধ রাখা যাবে না।
বরং সক্ষমতার ২৫ শতাংশ পর্যন্ত খোলা রাখা যাবে। একই সাথে উপাসনালয়গুলোতে ধর্মীয় গান ও উপাসনা করা যাবে।
এর আগে নিউ ইয়র্কে একই ধরণের রায় দিয়েছিলো কর্তৃপক্ষ।
এলএবাংলাটাইমস/ওএম