ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করলেন রিপাবলিকান জন কক্স। সোমবার (৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি।
ক্যালিফোর্নিয়ার রানিং গভর্নর গেভিন নিউসামের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এর আগে ২০১৮ সালে নিউসামের কাছে পরাজিত হোন তিনি।
জন কক্স মূলত স্বল্প আয়ে আবাসন ব্যবস্থা ও আরো বেশি চাকরির সুযোগ তৈরি করার পক্ষে নজর দিয়ে গভর্নর নির্বাচনে দাঁড়িয়েছেন।
টিভি চ্যানেলে ৩০ সেকেণ্ডের একটি বিজ্ঞাপন প্রচার করেন জন কক্স। বিজ্ঞাপনে তিনি বলেছেন, 'আমি একজন ব্যবসায়ী, রাজনীতিবিদ নই। এখন সময় নতুন কিছু সূচনা করার'।
প্রস্তাবিত রানঅফ নির্বাচনে জন কক্স নিউসামের একজন শক্ত প্রতিদ্বন্দ্বী। ইতোমধ্যে প্রচারণার জন্য অর্থ সংগ্রহের তহবিল চালু করা হয়েছে।
জন কক্স সান দিয়েগোর বাসিন্দা। তিনি একজন সফল ব্যবসায়ী ও তাঁর বয়স ৬৫ বছর।
এলএবাংলাটাইমস/ওএম