নর্থ ক্যারোলিনায় হুট করে ঘটে যাওয়া টর্নেডোর তাণ্ডবে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন।
ব্রুইনউইক কাউন্টি শেরিফ জন ইনগ্রাম বলেন, 'এটা অনাকাংখিত ঘটনা৷ ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেক। এটির ধাক্কা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে'।
তিনি জানান, টর্নেডোরটি সোমবার মধ্যরাতের পর সংগঠিত হয়েছে৷
দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্র জানিয়েছে, এই হুট করে ঘটা টর্নেডোর কারণে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে ওশেন রিজ প্ল্যান্টেশন কমিউনিটিতে। এই অঞ্চলেই ৩ জন মারা গেছে ও ১০ জন আহত হয়েছে।
এই ঘটনার পরেই উদ্ধার অভিযান শুরু হয়। অনেক নিখোঁজ বাসিন্দাকে উদ্ধার করে উদ্ধারকারী দল।
এলএবাংলাটাইমস/ওএম