লস এঞ্জেলেস

শিথিল হচ্ছে ক্যালিফোর্নিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা

ক্যালিফোর্নিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য করোনায় আরোপিত নিষেধাজ্ঞা শিথিল হতে যাচ্ছে। সম্প্রতি রাজ্যটিতে করোনা আক্রান্তের হার কমতে থাকায় ও হাসপাতালে করোনা রোগী কমে যাওয়ায় নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে৷ গভর্নর গেভিন নিউসাম মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বলেন, 'ভালো খবর হচ্ছে রাজ্যের কিছু অংশ আবার স্বাভাবিক অবস্থানে ফেরত আসছে'। তিনি বলেন, ধীরে ধীরে আরো অনেক কাউন্টি পূর্ণ আকারে খুলে দেওয়া হবে। স্কুল খুলে দেওয়ার মতো ভালো অবস্থানে এসেছে লস এঞ্জেলেস কাউন্টি। খুব শীঘ্রই স্কুল খুলে দেওয়া হতে পারে। এলএবাংলাটাইমস/ওএম