ওয়েস্ট লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো এক কিশোর।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ এই হতাহততের খবর নিশ্চিত করেছে৷
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট সূত্র এলএ বাংলা টাইমসকে জানায়, ওয়েস্ট অলিম্পিক বোলেভার্ড ও ওভারল্যান্ড এভিনিউতে ৫টা ১৫ মিনিটে ২টি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে৷
কর্তৃপক্ষ জানায়, ড্রাইভিং সিটে থাকা একজন নারী ধংসস্তুপে আটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার শিকার অপর গাড়িটি চালাচ্ছিলো একজন কিশোর। মোটামুটি আহত অবস্থায় তাকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাস্থলে আরেকটি গাড়ি থাকলেও তা সংঘর্ষের মুখোমুখি হয়নি। তবে দুর্ঘটনার শিকার গাড়ি দুইটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর ওই সড়কের একাধিক লেন সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছিলো কর্তৃপক্ষ। এর বেশি বৃত্তান্ত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
এলএবাংলাটাইমস/ওএম