সান ফ্র্যান্সিসকো বে এরিয়া স্কুল বোর্ডের সদস্যদের সবাই পদত্যাগ জমা দিয়েছেন। ভার্চুয়াল এক বোর্ড মিটিং এ অভিভাবকদের নিয়ে কটূ মন্তব্য করায় এই পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হোন তারা।
জানা যায়, বুধবার (১৭ ফেব্রুয়ারি) ওই চার সদস্যের বোর্ড মিটিং ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছিলো। একপর্যায়ে সেই মিটিং এ অভিভাবকদের নিয়ে মর্যাদাহানীকর মন্তব্য করেন স্কুল বোর্ড সদস্যরা।
স্কুল বোর্ডের সদস্যরা ভাবতে পারেননি যে এই মিটিং প্রকাশ হয়ে যাবে। মূলত তাদের বোর্ড মিটিং এ করা কথোপকথন ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েন তারা।
এরপরই শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পদত্যাগ করতে বাধ্য হোন অকলে ইউনিয়ন এলিমেন্টারি স্কুল ডিস্ট্রিক্ট বোর্ডের ওই চার সদস্য।
মূলত স্কুল খোলাকে কেন্দ্র করে মিটিং এর আগে অভিভাবকদের নিয়ে হাস্যরস ও কটূ মন্তব্য করেন তারা। তবে জানতেন না যে তাদের কথোপকথন পাবলিকলি ব্রডকাস্ট হচ্ছে।
চার সদস্যদের কেউ একজন বলেন, 'অভিভাবকরা বাড়িতে বেবিসিটিং করতে চায় বা ঘরে বসে গাঁজা সেবন করতে চায়'।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম