ক্যালিফোর্নিয়ার কম্পটন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বেশ কয়েকটি ভবন ও বাস।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নর্থ সান্তা ফি ও ইস্ট ওয়েবের এভিনিউ এর ইন্টারসেকশনে আগুন ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা গেছে, বেশকিছু ভবন ও বাসে আগুন ছড়িয়ে পড়ার পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুন নেভানোর জন্য পানির সংকট তৈরি হয়েছিলো।
আগুন লাগার পর আশেপাশের শতাধিক বাসিন্দার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া কিছু আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা থাকায় তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
তবে এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিন ঘণ্টা যাবত আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা।
এলএবাংলাটাইমস/ওএম