লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার থিমপার্কগুলো খুলছে শীঘ্রই

করোনার কারণে এক বছর বন্ধ থাকার পর অবশেষে সীমিত আকারে খুলে দেওয়া হচ্ছে ক্যালিফোর্নিয়ার বিনোদন কেন্দ্রগুলো। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আগামী এপ্রিলের ১ তারিখ থেকে নির্দিষ্ট কিছু বিনোদন কেন্দ্র ও থিম পার্ক খুলে দেওয়া হবে। ক্যালিফোর্নিয়া হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস এর সেক্রেটারি ড মার্ক ঘ্যালি জানান, ক্যালিফোর্নিয়ুয়া যদি রেড টায়ারে নেমে আসে, তবে থিম পার্কগুলো তাদের সক্ষমতার ১৫ শতাংশ পর্যন্ত খুলে দেওয়া হবে।   তবে প্রাথমিকভাবে ডিজনিল্যান্ডসহ অন্যান্য থিম পার্কগুলো শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের জন্যই খুলে দেওয়া হবে। একই সাথে ইনডোর রাইডগুলি চালু করা হবে না। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব থিম পার্কের বিল্ডিং ক্যাপাসিটি ও টাইম ক্যাপাসিটি দুইটিই সীমিত করে দেওয়া হবে। পরবর্তীতে ইনডোর রাইডগুলো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডিজনিল্যান্ড রিসোর্টের প্রেসিডেন্ট কেন পটরক স্বাস্থ্য কর্মকর্তাদের এই ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা খুশি যে স্প্রিং এর মধ্যে থিম পার্কগুলো খুলে দেওয়ার ব্যাপারে পদক্ষেপ ও নির্দেশনা আসছে। এতে আমাদের হাজার-হাজার কর্মী কাজে ফিরে পারবে, পার্কগুলোকে ঘিরে ব্যবসাগুলো আবারো চাঙ্গা হবে। সর্বোপরি আমাদের কমিউনিটির বাসিন্দাদের জন্য উপকার হবে’। এলএবাংলাটাইমস/ওএম