লস এঞ্জেলেসের পাখোইমা এরিয়াতে ২ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ মার্চ) রাতে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্র জানায়, ভূমিকম্পটি কেন্দ্র থেকে ৬ দশমিক ৪৬ মাইল গভীরে অনুভূত হয়েছে। রাত ১১ টা ১৪ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
ভূকম্পনটি সান ফার্নান্ডোর ১ দশমিক ৬ মাইল, সিলমার থেকে ৩ মাইল এবং বুরব্যাংক থেকে ৯ মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ে।
হোয়াইট ম্যান এয়ারপোর্টের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে।
এলএবাংলাটাইমস/ওএম