লস এঞ্জেলেস

ইডিডি জালিয়াতির অভিযোগে গ্রেফতার দুই ইউএস পোস্টাল কর্মী

ক্ষমতার অপব্যবহার করে এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (ইডিডি) থেকে পোস্টাল মানি অর্ডার জালিয়াতির অভিযোগে ক্যালিফোর্নিয়া থেকে দুই ইউএস পোস্টাল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ইউএস এটর্নি অফিস সূত্র জানিয়েছে, গ্রেফতার দুইজন প্রণোদনা প্যাকেজে বরাদ্দ আনএমপ্লয়মেন্ট বেনিফিট পেতে ভুয়া তথ্য ব্যবহার করে হাজার হাজার ডলার দিয়ে পোস্টাল মানি অর্ডার কিনে রেখেছিলো। তাদের দুইজনের বিরুদ্ধে ষড়যন্ত্র, পরিচয় লুকিয়ে চুরির অভিযোগ ও দুর্যোগকালীন সময়ে অবৈধ সুবিধা গ্রহণের মামলা দেওয়া হয়েছে। আটক দুইজনের একজন সাউথ লস এঞ্জেলেসের বাসিন্দা, নাম জেরেমিয়াহ জেমস (৩১) এবং অপরজন ইংল্যাউডের বাসিন্দা, যার নাম ক্যালেব লেগার্ডি (৩২)। তারা দুইজন লস এঞ্জেলেস এরিয়ার আলাদা দুইটি পোস্ট অফিসে চাকরি করতেন। তারা দশজন বাসিন্দার পরিচয় চুরি করে ক্যালিফোর্নিয়া এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে ডেবিট কার্ড উত্তোলণ করেছিলেন। এই কার্ড দিয়ে তারা দুইজন পোস্টাল মানি অর্ডার ও ক্যাশ পোস্টাল মানি অর্ডার কিনেছিলো বলে জানিয়েছে ইউএস এটর্নি জেনারেল অফিস সূত্র। ডিসেম্বর মাস পর্যন্ত তারা জালিয়াতির কার্ড ব্যবহার করে ১ লাখ ৬৮ হাজার ৭৫৮ ডলারের কেনাকাটা ও ৩১ হাজার ১১ ডলার ক্যাশ উত্তোলণ করেছে। গত বছর ক্যালিফোর্নিয়া আনএপ্লয়মেন্ট বেনিফিট থেকে আরো বিলিয়ন বিলিন ডলার অর্থ জালিয়াতির ঘটনা ঘটেছে। এলএবাংলাটাইমস/ওএম