করোনাভাইরাসের কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর অবশেষে সীমিত আকারে খুলে দেওয়া হচ্ছে ডিজনিল্যান্ড এবং ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্ক।
বুধবার (১৭ মার্চ) ডিজনি পার্কস অফিশিয়াল ব্লগের মাধ্যমে এক বিবৃতিতে জানায়, এপ্রিলের ৩০ তারিখ থেকে পার্ক খুলে দেওয়া হবে।
বিবৃতিতে জানানো হয়, ‘খুব শীঘ্রই আপনাদের জন্য ডিজনিল্যান্ডের প্রধান আকর্ষণগুলো খুলে দেওয়া হচ্ছে। সেখানে আপনারা প্রিয় ডিজনি বন্ধুদের সাথে দেখা করার পাশাপাশি নানারকম সুন্দর জিনিসপত্র ও লোভনীয় খাবারগুলো উপভোগ করতে পারবেন'।
এই মাসের শুরুতেই ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছিলেন, এপ্রিলের শুরু থেকে সীমিত আকারে কিছু আউটডোর কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হবে। এরপরই ওয়াল্ট ডিজনি কোং এর সিইও বব ছাপেক জানিয়েছিলেন, এপ্রিলের শেষের দিকে এনহেইম থিম পার্ক খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। বুধবার বব ছাপেক গণমাধ্যমকে বলেন, ‘আমরা আবারো জাদু দেখাতে প্রস্তুত। আমরা সীমিত আকারে পার্কগুলো খুলে দিবো এবং করোনার সঠিক স্বাস্থ্যবিধি নিশ্চিত করবো। তবে দর্শনার্থীরা ডিজনিল্যান্ডে বিনোদনের যেই প্রত্যাশা নিয়ে আসেন, সেটি যথাযথভাবে পূরণ করা হবে’। সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ায় করোনার সংক্রমণ ও মৃত্যু কমতে থাকায় ব্যবসাপ্রতিষ্ঠানের উপর আরোপিত করোনা নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। সীমিত আকারে রেস্টুরেন্টসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এক বছর বন্ধ থাক্র পর খুলে দেওয়া হচ্ছে থিম পার্কগুলো। ডিজনিল্যান্ড রিসোর্টের প্রেসিডেন্ট কেন পট্রক বলেন, ‘আমরা এই দিনটির জন্য অনেকদিন যাবত অপেক্ষায় ছিলাম। আমরা অতিথি ও এক লাখের উপর কর্মীকে ডিজনিল্যান্ডে ফিরিয়ে আনতে পেরে অত্যন্ত আনন্দিত’। রাজ্যের আইন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার থিম পার্কগুলো তাদের নিজ নিজ সক্ষমতার ১৫ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারবে। তবে এই পার্কগুলোতে ইনডোর রাইডগুলো বন্ধ রাখা হবে ও শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার বাসিন্দারাই পার্কগুলোতে প্রবেশাধিকার পাবে। থিম পার্কে প্রবেশের জন্য তিন বছর ও এর বেশি বয়েসী সবার জন্য আগে থেকেই রিজার্ভেশন দিয়ে রাখতে হবে। বড় আকারের জনসমাগম যেমন প্যারেডের অনুমতি দেওয়া হবে না। ছাপেক জানান, পার্কগুলোতে জনসমাগমের সৃষ্টি হবে এমন কোনো কিছুর অনুমতি দেওয়া হবে না। একই সাথে বাসিন্দাদের মাস্ক ব্যবহার করতে হবে ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, পার্কগুলো গতানুগতিক সময়ের থেকে আরো কম সময় ধরে খোলা রাখা হবে এবং নিজেদের সক্ষমতার ১৫ শতাংশ ব্যবহারের অনুমতি পাবে’।
এলএবাংলাটাইমস/ওএম