লস এঞ্জেলেস

ইডিডি জটিলতা: কর্মহীন ভাতা দেরিতে পাবে ২০ লাখ ৪০ হাজার ক্যালিফোর্নিয়ান

ইডিডি সিস্টেম জটিলতার কারণে ক্যালিফোর্নিয়ার ২০ লাখ ৪০ হাজার কর্মহীন বাসিন্দার বেকারভাতা পেতে এক সপ্তাহ দেরি হবে বলে জানিয়েছে অ্যামপ্লয়পমেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (ইডিডি) । যারা ফেডারেল এক্সটেনশন প্ল্যান এবং সেলফ- অ্যামপ্লয়েড, তাদের ক্ষেত্রে এই বিলম্ব হবে। করোনার কারণে কর্মহীনতার সংখ্যা বেড়ে যাওয়ায় ইডিডি বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের আওতায় জবলেস বেনিফিটের মেয়াদ আগামী সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। কর্মহীন বাসিন্দাদের প্রতি সপ্তাহে ৩০০ ডলার করে ভাতা দেওয়া হবে। কাদের ভাতা পেতে দেরি হবে? পেন্ডেমিক আনএমপ্লয়মেন্ট এসিস্ট্যান্স (পিইইউ) গত বছর সেলফ-অ্যামপ্লয়েড ও ফ্রি-ল্যান্সাদের জন্য চালু করা হয়েছিলো। সাধারণত এদের বেকার ভাতার আওতায় আনা হয় না বলে এই প্রোগ্রাম চালু করা হয়েছিলো। ইডিডি জানিয়েছে, এই প্রোগ্রামের আওতায় থাকা বাসিন্দাদের এপ্রিল ১০ এর আগে ভাতা দেওয়া সম্ভব নয়। ক্যালিফোর্নিয়ায় ১০ লাখ ৪০ হাজার বাসিন্দা এই প্রোগ্রামের অন্তর্ভূক্ত রয়েছে।   পেন্ডেমিক ইমার্জেন্সি আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন (পিইইউসি) সাধারণত অনিয়মিত কর্মহীনদের জন্য প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় ১০ লাখ বাসিন্দা রয়েছে। এপ্রিল ৩০ এর আগে এরা ভাতার জন্য আবেদন করতে পারবে না বলে জানিয়েছে ইডিডি। এছাড়া গত এক বছর ধরে কর্মহীন বাসিন্দাদের জন্য বেকার ভাতা বরাদ্দ রয়েছে। করোনার কারণে যেসব বাসিন্দারা কর্মহীন হয়েছে, তাদের জন্য এই প্রোগ্রাম চালু করা হয়েছে। এই প্রোগ্রামের আওতায় থাকা বাসিন্দাদের আবারো পুনরাইয় আবেদন করতে হবে। এলএবাংলাটাইমস/ওএম