আগামী এপ্রিলের শুরু থেকে খুলে দেওয়া হচ্ছে ক্যালিফোর্নিয়ার থিমপার্কগুলো। অব্যাহতভাবে করোনার সংক্রমণ কমতে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্যবিধি মেনে ও সীমিত আকারে পার্কগুলো খুলে দেওয়া হবে। থাকবে কিছু বিধি-নিষেধও।
সম্প্রতি বেশকিছু নীতিমালা সম্পর্কিত 'পাবলিক হেলথ রুলস' প্রকাশ করেছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। নতুন নীতিমালা অনুযায়ী, পার্কে আগত দর্শনার্থীরা পার্কের বিভিন্ন ইনডোর রাইডে চড়তে পারবেন, তবে সেক্ষেত্রে লাইনে দাঁড়ানোর ব্যবস্থা অবশ্যই আউটডোরে করতে হবে। একই সাথে পার্কে আগত দর্শনার্থী ও কর্মীদের মুখ অবশ্যই ঢেকে রাখতে হবে। শুধুমাত্র খাওয়াদাওয়া ও পান করার সময় মাস্ক খোলা যাবে।
এর আগে গত সপ্তাহে জানানো হয়, আগামী এপ্রিলের ১ তারিখ থেকে পার্কগুলো খুলে দেওয়া যাবে। সেই অনুযায়ী বেশকিছু নীতিমালাও জারি করা হয়। সেই নীতিমালা অনুযায়ী, পার্কগুলো তাদের নিজস্ব সক্ষমতার ১৫ শতাংশ পর্যন্ত খুলে রাখতে পারবে।
সাউদার্ন ক্যালিফোর্নিয়ার পার্কগুলোর মধ্যে শুধুমাত্র সিক্স ফ্ল্যাগস ম্যাজিক মাউন্টেন পার্ক আগামী বৃহস্পতিবার থেকে চালু করে দেওয়া হচ্ছে। অপরদিকে, ডিজনিল্যান্ড এবং ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্জার পার্ক এপ্রিলের ৩০ তারিখ থেকে খুলে দেওয়া হবে। এছাড়া ইউনিভার্সাল স্টুডিওজ হলিউড এপ্রিলের শেষের দিকে এবং বুয়েনা পার্কের নট’স বেরি ফার্ম মে মাসের দিকে খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
ডিজনির সিইও বব জানিয়েছেন, পার্কগুলো অথিতিদের জন্য চালু করতে বেশ কিছুদিন সময় লেগে যাবে।
তিনি বলেন, ‘পার্ক চালু রাখতে লোকবলের প্রয়োজন আছে। আমরা খুশি যে আমাদের কর্মীরা কাজে ফিরতে পারছেন এবং এটি আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানের জন্যও খুব ভালো খবর’।
ক্যালফোর্নিয়ার হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেসের সেক্রেটারি ড. মার্ক ঘ্যালি বলেন, ‘রাজ্য প্রণীত নতুন গাইডলাইন অনুযায়ী, কাউন্টিগুলো রেড টায়ারে উন্নীত হলে পার্কগুলো তাদের সক্ষমতার ১৫ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারে’।
তবে প্রাথমিকভাবে কোনো ইনডোর রাইড খুলে দেওয়া হবে না এবং শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার বাসিন্দারাই পার্কে প্রবেশের অনুমতি পাবেন বলেও জানান ঘ্যালি।
নতুন নিয়ম অনুযায়ী, বিল্ডিং সীমাবদ্ধতা ও সময়ের সীমাবদ্ধতা- দুইটিই জরি থাকবে।
এই মাসের শুরুতেই ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছিলেন, এপ্রিলের শুরু থেকে সীমিত আকারে কিছু আউটডোর কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হবে। এরপরই ওয়াল্ট ডিজনি কোং এর সিইও বব ছাপেক জানিয়েছিলেন, এপ্রিলের শেষের দিকে এনহেইম থিম পার্ক খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
বব ছাপেক গণমাধ্যমকে বলেন, ‘আমরা আবারো জাদু দেখাতে প্রস্তুত। আমরা সীমিত আকারে পার্কগুলো খুলে দিবো এবং করোনার সঠিক স্বাস্থ্যবিধি নিশ্চিত করবো। তবে দর্শনার্থীরা ডিজনিল্যান্ডে বিনোদনের যেই প্রত্যাশা নিয়ে আসেন, সেটি যথাযথভাবে পূরণ করা হবে’।
সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ায় করোনার সংক্রমণ ও মৃত্যু কমতে থাকায় ব্যবসাপ্রতিষ্ঠানের উপর আরোপিত করোনা নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। সীমিত আকারে রেস্টুরেন্টসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এক বছর বন্ধ থাক্র পর খুলে দেওয়া হচ্ছে থিম পার্কগুলো।
ডিজনিল্যান্ড রিসোর্টের প্রেসিডেন্ট কেন পট্রক বলেন, ‘আমরা এই দিনটির জন্য অনেকদিন যাবত অপেক্ষায় ছিলাম। আমরা অতিথি ও এক লাখের উপর কর্মীকে ডিজনিল্যান্ডে ফিরিয়ে আনতে পেরে অত্যন্ত আনন্দিত’।
রাজ্যের আইন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার থিম পার্কগুলো তাদের নিজ নিজ সক্ষমতার ১৫ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারবে। তবে এই পার্কগুলোতে ইনডোর রাইডগুলো বন্ধ রাখা হবে ও শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার বাসিন্দারাই পার্কগুলোতে প্রবেশাধিকার পাবে।
থিম পার্কে প্রবেশের জন্য তিন বছর ও এর বেশি বয়েসী সবার জন্য আগে থেকেই রিজার্ভেশন দিয়ে রাখতে হবে। বড় আকারের জনসমাগম যেমন প্যারেডের অনুমতি দেওয়া হবে না।
ছাপেক জানান, পার্কগুলোতে জনসমাগমের সৃষ্টি হবে এমন কোনো কিছুর অনুমতি দেওয়া হবে না। একই সাথে বাসিন্দাদের মাস্ক ব্যবহার করতে হবে ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, পার্কগুলো গতানুগতিক সময়ের থেকে আরো কম সময় ধরে খোলা রাখা হবে এবং নিজেদের সক্ষমতার ১৫ শতাংশ ব্যবহারের অনুমতি পাবে’।
এলএবাংলাটাইমস/ওএম