লস এঞ্জেলেস কাউন্টির দক্ষিণ-পূর্ব অঞ্চলগুলোতে তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএস জিওলজিক্যাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে৷
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৫টায় এই ভূকম্পন অনুভূত হয় বলে জানা গেছে৷
ইউএস জিওলজিক্যাল সূত্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল হান্টিংটন পার্কের দক্ষিণ-পূর্ব অঞ্চলের এক মাইল দূরত্বে এবং বেল অঞ্চলের পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলের দুই মাইল দূরত্বে।
ভূমিকম্পের মাত্রা প্রথমে ৩ দশমিক ২ অনুভূত হলেও পরে সেটি ৩ মাত্রার ভূমিকম্পে স্থির হয় বলে জানায় ইউএস জিওলজিক্যাল সূত্র।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল হলো হান্টিংটন পার্ক কমিউনিটি অ্যাডাল্ট স্কুল এবং ৭১০ ফ্রিওয়ের পশ্চিম দিকের একটি আবাসিক অঞ্চল।
ভূমিকম্পনের প্রভাবে কম্পন ওয়েস্ট হলিউড, পাসাডিনা এবং লেকউডের দক্ষিণে অনুভূত হয়।
এলএবাংলাটাইমস/ওএম