লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় আবাসিক ভবন থেকে গুলিবিদ্ধ ২ নারীর লাশ উদ্ধার

ক্যালিফোর্নিয়ার ফ্রেন্সো কাউন্টির একটি আবাসিক ভবন থেকে গুলিতে নিহত দুই নারীর লাশ উদ্ধার করে ফ্রেন্সো পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড৷ শুক্রবার (১০ মার্চ) রাতে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানায় পুলিশ। ফ্রেন্সো পুলিশের ল্যাফটেনেন্ট পল কেরভান্সটেস বলেন, এটি হত্যাকাণ্ড বলে মনে করে হচ্ছে। তবে তদন্তের স্বার্থে মৃত ও সন্দেহভাজনদের নাম-ঠিকানা প্রকাশ করা হচ্ছে না। তবে কী কারণে হত্যাকাণ্ড হয়েছে এই বিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন পল। পল কেরভান্সটেস বলেন, ব্রিজওয়ে কমপ্লেক্সের একটি আবাসিক ভবন থেকে গুলিতে আহত এক নারীকে উদ্ধার করা হয়। পরে ভিতরে আরো এক নারীকে গুলিতে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এরমধ্যে এক নারীকে বেশ কয়েকটি গুলি ছোঁড়া হয়। এতে কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপরদিকে আহত অন্য নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। এলএবাংলাটাইমস/ওএম