লস এঞ্জেলেসের পানোরামা সিটিতে মিশন কমিউনিটি হাসপাতালের বাইরে এক নার্স ছুরিকাঘাতের শিকার হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই হামলায় গুরুতর আহত হোন তিনি। বর্তমানে তার অবস্থা কিছুটা স্থিতিশীল।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, হামলাটি বিনা উস্কানিতে করা হয়েছে। এর আগে এই দুইজনের মধ্যে বিবাদের কোনো লক্ষণ দেখা যায়নি।
আহত নার্সের বয়স ৪৯ এবং তিনি একজন পুরুষ। এই হামলার পর তাকে একাধিক হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন হিস্প্যানিক ব্যক্তি ওই লোকের উপর হামলা করে। হামলাকারীর বয়স ৪০ থেকে ৫০, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং ওজন ১৪০ পাউন্ড আনুমানিক।
তাকে সর্বশেষ কালো হ্যাট, কালো হুডি এবং কালোর রঙ এর টি-শার্ট পরিহিত অবস্থায় দেখা গেছে। তার পিঠে একটি কালো ব্যাকপ্যাক ঝুলানো ছিল।
কারো কাছে এই হামলা সম্পর্কে কোনো তথ্য থাকলে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট এর কাছে জানাতে অনুরোধ জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম