লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মৃতদেহ উদ্ধার

লস এঞ্জেলেস কাউন্টির কারসন সিটির একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে একজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে এই মৃতদেহ উদ্ধার হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ই-ডেল অ্যামো বোলেভার্ডের ১৭০০ ব্লকে অবস্থিত এক ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এই মৃতদেহটি উদ্ধার হয়েছে। সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ওই প্রতিষ্ঠানের কর্মী মৃতদেহটি প্রথম দেখতে পায় বলে জানায় দ্য শেরিফ ডিপার্টমেন্ট। তদন্তকারী দল জানিয়েছে, মৃত ব্যক্তি একজন ৫০ বছর বয়েসী এশিয়ান। প্রাথমিকভাবে ধারণা করস হচ্ছে সে কোনো প্রতিষ্ঠানের কর্মী অথবা মালিক। লস এঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্টের মুখপাত্র ডেরিক আলফ্রেড জানান, মৃত ব্যক্তি সারারাত প্রতিষ্ঠানে কাজ করেছেন। ওই সময়ে রাতে কোনো ঘটনা ঘটে থাকতে পারে। এটি কোনো হত্যা বা দুর্ঘটনা কী না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। আলফ্রেড জানান যে মৃতদেহতে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে মাথায় গুরুতর আঘাত ছিল। মৃতদেহের পাশেই ওই ব্যক্তির ব্যক্তিগত ব্যবহার্য জিনিস পড়ে ছিল বলে পুলিশকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী। তবে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে কী কার্যক্রম চলতো সেই বিষয়ে সুস্পষ্ট তথ্য জানে না কর্তৃপক্ষ। তবে আলফ্রেড জানান, এটি কোনো ইম্পোর্ট প্রতিষ্ঠান হতে পারে। তদন্তের স্বার্থে এলাকাটি আপাতত বন্ধ রাখা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম