লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় ছাড়া হবে ২০ মিলিয়ন মশা

ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরে ২০ মিলিয়ন মশা ছাড়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান,“মশা ছাড়া হবে বলে নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এদের সবগুলোই পুরুষ মশা। এরা কামড়ায় না”। মূলত নিল(West Nile ) ও জিকা ভাইরাসের ঝুঁকি নির্মূল করার লক্ষ্যে এই মশা ছাড়া হবে।

ছাড়তে যাওয়া পুরুষ মশাগুলো খুবই বিপদজ্জনক প্রকৃতির। তাদের কাজ হবে নারী মশাদের সাথে সঙ্গম করা। এতে করে নারী মশাটি ডিম দিলে, তা থেকে নতুন করে কোন বংশবিস্তার হবে না।

এই সপ্তাহের মধ্যেই ১ মিলিয়ন মশা আগামি ২০ সপ্তাহের জন্য ছাড়া হবে বলে আশা করা হচ্ছে।