আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

কভিড-১৯; গভর্নরের জরুরী স্বাস্থ্য কর্মসূচিতে ১দিনে আবেদন করে ২৫ হাজারের বেশি

কভিড-১৯; গভর্নরের জরুরী স্বাস্থ্য কর্মসূচিতে ১দিনে আবেদন করে ২৫ হাজারের বেশি

ছবিঃ ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউসোম (এলএ বাংলা টাইমস)

গৃহীত এই কর্মসূচীর খরচ বহন করবে ফেডারেল ও স্টেট কর্তৃপক্ষ


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসের) সংক্রমণ ঠেকাতে পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে স্বাস্থ্যসেবা কর্মসূচী কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে জরুরী কর্মসূচী নেন গভর্নর গ্যাভিন নিউসোম। গতকাল সোমবার এমন কর্মসূচীর কথা ঘোষণা করে, হেলথ কেয়ারের অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীদের এই কাজের জন্য আহ্বান জানান। 


বিগত ২৪ ঘণ্টারও কম সময়ে,ক্যালিফোর্নিয়া গভর্নরের আহবানে সাড়া দিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসের জন্য গৃহীত এই বিশেষ কার্যক্রমে আবেদন করে ২৫ হাজারের বেশি মেডিকেল পেশাজীবী। 

বিষয়টি নিয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন গভর্নর গ্যাভিন নিউসোম। আবেগে উদ্বেলিত হয়ে তিনি বলেন, আমি আমার জীবনে এর আগে কখনো কোনদিন এতোটা বিস্মিত হইনি। যতটা হয়েছি এই ঘটনায়। কাল পর্যন্ত মরণব্যাধী এই ভাইরাসের সাথে যুদ্ধে আমি একা ছিলাম। আজ আমার সাথে রয়েছে এই পেশায় অভিজ্ঞ ২৫ হাজারের বেশি লোক। 

এই কাজের জন্য নিয়োগপ্রাপ্ত স্বেচ্ছাসেবীদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে। সেইসাথে তাদের এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য ইনস্যুরেন্সও করা হবে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশেষ এই কর্মসূচীর সম্ভাব্য খরচের একটি বাজেট তৈরির জন্য কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। গৃহীত এই কর্মসূচীর খরচ ফেডারেল ও স্টেট দুই কর্তৃপক্ষই বহন করবে।        

গতকালকের ঘোষণায় গভর্নর বলেন, আপনার ব্যাকগ্রাউন্ড যদি হেলথ কেয়ার বিষয়ে হয়ে থাকে, তাহলে আপনার সাহায্য আমাদের খুব দরকার। ঘোষণায় তিনি এমন অনুরোধ জানিয়েছিলেন। সেইসাথে আগ্রহীগণকে healthcorps.ca.gov. এই ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে বলেছিলেন। 

তবে আগ্রহীগণের জন্য কিছু যোগ্যতা থাকতে হবে বলে উল্লেখ করাছিলেন। এগুলো হলঃ ১৮ বৎসর বা তার চেয়ে বেশি বয়সী হতে হবে, যুক্তরাষ্ট্রে কাজ করার যোগ্য হতে হবে, একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এবং একটি সামাজিক সুরক্ষা কার্ড থাকতে হবে, ক্লিনিকাল ফিল্ডে অনুশীলনের ক্যালিফোর্নিয়া বৈধ লাইসেন্স থাকতে হবে অথবা মেডিকেল, নার্সিংয়ের শিক্ষার্থী হতে হবে। সেইসাথে কোনও নেতিবাচক লাইসেন্স বা প্রশংসাপত্র থাকা যাবে না (লাইসেন্সপ্রাপ্ত বা প্রত্যয়িত পেশাদারদের জন্য)।   


/এলএ বাংলা টাইমস/ 

শেয়ার করুন

পাঠকের মতামত