আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

মেরিল্যান্ডে সাধু আন্তনীর পর্ব উদযাপন

মেরিল্যান্ডে সাধু আন্তনীর পর্ব উদযাপন

"আন্তনী ভক্তদের হতে হবে ঈশ্বর ভক্ত"

"আমাদের শুধু আন্তনী ভক্ত নয়, হতে হবে ঈশ্বর ভক্ত। আমরা তার মধ্যস্থতার মাধ্যমে ঈশ্বরের কাছে বিশেষ প্রার্থনা যাচনা করি। সাধু আন্তনী তার কথা ও কাজের মাধ্যমে মানুষকে ঈশ্বর ভক্ত হতে অনুপ্রেরণা জুগিয়েছেন। " কথাগুলো বলেছে সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ গমেজ।
নয় দিনের বিশেষ নভেনা খ্রীষ্টযাগের শেষে গত রবিবার সিলভার স্প্রিং শহরের সেন্ট ক্যামিলাস ক্যাথলিক গির্জায় সাধু আন্তনীর পর্ব উদযাপন করা হয়।
স্থানীয় বাংলা চার্চ কমিটির আয়োজনে নয় দিনের নভেনা পরিচালনা করেন ফাদার শীতল হিউবার্ট রোজারিও, সিএসসি। এবং তাকে সহযোগিতা করেন স্থানীয় পালপুরোহিত ফাদার ব্রায়েনজর্ডন,ওএফএম।
২৪ জুন বিকালে সাধু আন্তনীর মূর্তি, বিস্কুট ও মোমবাতি সহকারে স্থানীয় খ্রীষ্টভক্তগণ চ্যাপেল থেকে শোভাযাত্রা করে মূল গির্জায় প্রবেশ করেন। ছোট ছোট শিশুদের ধূপারটি ও পুস্পাঞ্জলির মধ্যে দিয়ে একটি ভাব গাম্ভীর্য পরিবেশের সৃষ্টি হয়।
পর্বীয় খ্রীষ্টযাগ উৎসর্গ করেন বিশপ শরৎ গমেজ,ফাদার ব্রায়েনজর্ডন,ওএফএম ও ফাদার শীতল হিউবার্ট রোজারিও, সিএসসি।
সহস্রাধিক বাঙালি খ্রীষ্টভক্তদের পাশাপাশি ভিন্দেশীরাও এতে অংশ নেয়।
বিশপ শরৎ গমেজ তার উপদেশ বাণীতে বলেন, আমাদের ভিতরে যেমন সাধুর প্রতি ভক্তি ও ভালোবাসা আছে ঠিক তেমনি ঈশ্বরকে ভক্তি ও ভালোবাসতে হবে।
খ্রীষ্টযাগ শেষ পর্বের বিস্কুট আশীর্বাদ করেন বিশপ মহোদয়।
বাংলা চার্চ কমিটির পক্ষে ক্লারা মলি রোজারিও ও প্রভাতী সিসিলিয়া রোজারিও উপস্থিত সবাইকে এবং পর্ব সার্থক করতে যারা অবদান রেখেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে।
এই সময় বিশপ শরৎ , ফাদার ব্রায়েন ও ফাদার শীতল সবাইকে ধন্যবাদ জানান। খ্রীষ্টযাগে প্রাপ্ত সকল দান সিলেটবাসীদের জন্য বিশপের  হাতে তুলে দেয়া হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত