আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

১৫ এপ্রিল রবিবার বাকার পহেলা বৈশাখ

১৫ এপ্রিল রবিবার বাকার পহেলা বৈশাখ

রোসকো আর নিক্স এলিমেন্টারি স্কুলে আগামী ১৫ এপ্রিল, রবিবার, বাঙালি-আমেরিকান খ্রিষ্টান এসোসিয়েশন (বাকা) বাংলা নববর্ষ উদযাপন করবে। সন্ধ্যা ৬ ঘটিকায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুন বর্ষ ১৪২৫ বঙ্গাব্দকে বরণ করে নেয়া হবে। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক কাকন রোজারিও জানান, গতানুগতিক সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এবারের অনুষ্ঠানে থাকছে নতুন চমক।
সংগঠনের প্রেসিডেন্ট স্ট্যানলি খোকন জানায়, বাকার অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে বাংলা নববর্ষ বরণ সংগঠনের বড় একটি অনুষ্ঠান। বৈশাখ মাস আসলেই প্রবাসীদের মন চলে যায় মাতৃভূমি। তিনি বলেন, প্রবাসের মাটিতে এই ক্ষুদ্র আয়োজন অনেকটা সেই ব্যথা ভুলিয়ে দেয়। তিনি আরো বলেন, নববর্ষ পালনে এই দেশে জন্ম নেয়া শিশু-কিশোরদের আগ্রহ লক্ষ করা যায়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সত্যি এটি একটি ইতিবাচক দিক এবং আমাদের অনুষ্ঠান আয়োজন সার্থক।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের পাশাপাশি থাকবে দেশীয় নানা ধরণের খাবারের আয়োজন। থাকবে, ইলিশ ভাজা, পান্তা ভাত, ভিবিন্ন প্রকার ভর্তা, পায়েস, পিঠার পায়েস, মিষ্টি সব হরেক রকম খাবার।
ইতোমধ্যে এলাকায় আয়োজনের ধুম পরে গেছে। মহিলাদের পছন্দের তালিকায় বাংলার ঐতিহ্যবাহী শাড়ি কেনায় ব্যস্ত। আশা ই গোমেজ অনেকটা ব্যস্ত আছেন নতুন আঙ্গিকে মঞ্চ তৈরির করার কাজে। তিনি জানান, এবারের থাকবে শিশুদের জন্য ফেস পেন্টিং।
অনুষ্ঠানে কোনো প্রবেশ মূল্য নেই। যে কেউ অনুষ্ঠানে যোগদান করতে পারবে।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত