আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট

রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।

আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। কিছুক্ষণ পরে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরও চারটি এবং ছয়টি ইউনিট তাতে যোগ দেয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন এসব তথ্য জানান।

নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন জ্বলছে। মার্কেটটিতে বহু পোশাকের দোকান রয়েছে। নিচ তলা ও দ্বিতীয় তলার দোকানিরা তাদের মালামালা সরিয়ে নিচ্ছেন। কয়েকজন ব্যবসায়ীকে নিউ সুপার মার্কেটের সামনের সড়কে দাঁড়িয়ে আহাজারি করতে দেখা যায়।

ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে বেশি বেশি পণ্যের পসরা সাজিয়ে থাকেন। আজকের আগুনে এমন বহু ব্যবসায়ীর স্বপ্ন মাটি হতে চলেছে। নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় রূপালী ফ্যাশন ৩০৪ নম্বর দোকানটির সত্ত্বাধিকারী দাবি করে এক ব্যক্তি বলছিলেন, ‘সকালে হঠাৎ ফোন পেয়ে দৌঁড়ে এসেছি। ভেতরে তো যাইতে পারতেছি না, বাইরে থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। আগুন দেখার উপায় নেই। সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে।’

সুলতান ফ্যাশন নামের এক দোকানের ব্যবসায়ী পরিবারের নারী বলেন, ‘গতকালই দুই লাখ টাকার মাল ওঠানো হয়েছে। কিস্তিতে টাকা নেওয়া, প্রতি সপ্তাহে আড়াই হাজার টাকা কিস্তি। আমার বাচ্চারা কী করবে। দুইটা এতিম ছেলে কীভাবে চলবে এখন।’

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত