আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

দেশের বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ১২ টাকা

দেশের বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ১২ টাকা

দেশের বাজারে বাড়ল ভোজ্যতেলের দাম। এরমধ্যে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ১২ টাকা। খোলা সয়াবিনের দাম বেড়েছে লিটারে ৯ টাকা। আর ৫ লিটারের বোতলের দাম বাড়ল ৬৪ টাকা। এছাড়া, পাম সুপার তেলের দাম লিটারে বাড়ানো হয়েছে ১৮ টাকা।

ভোজ্যতেল আমদানিতে সরকারের দেওয়া ভ্যাট অব্যাহতির মেয়াদ গত ৩০ এপ্রিল শেষ হয়ে যাওয়ায় দাম বাড়ল বলে জানাচ্ছে সংশ্লিষ্টরা।

বুধবার ভোজ্যতেল আমদানি ও পরিশোধনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কর্মকর্তাদের মধ্যে একটি হয়। ওই বৈঠকে দেশের বাজারে ভোজ্যতেলের নতুন দর নির্ধারণ হয়।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন থেকে এ তথ্য জানা গেছে। নতুন দর বৃহস্পতিবার থেকেই কার্যকর বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম হবে ১৯৯ টাকা, ৫ লিটারের দাম হবে ৯৬০ টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি লিটারের দাম হবে ১৭৬ টাকা। এছাড়া, পাম সুপার তেলের দর নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩৫ টাকা।

এর আগে ভোজ্যতেলের দাম সর্বশেষ সমন্বয় হয় গত ১৮ ডিসেম্বর। তখন প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৬৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৭ টাকা নির্ধারণ করা হয়। আর বোতলজাত ৫ লিটারের সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ৯০৬ টাকা। এ ছাড়া, পাম অয়েল প্রতি লিটারের দাম ধরা হয় ১১৭ টাকা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত