আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বাংলাদেশের সম্প্রীতির মেলবন্ধন সারা বিশ্বে বিশ্বে নজির সৃষ্টি করেছে: পুলিশের মহাপরিদর্শক

বাংলাদেশের সম্প্রীতির মেলবন্ধন সারা বিশ্বে বিশ্বে নজির সৃষ্টি করেছে: পুলিশের মহাপরিদর্শক

বাংলাদেশের সম্প্রীতির মেলবন্ধন সারা বিশ্বে বিশ্বে নজির সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২৩ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, প্রতিবছর যখনই কোনো উৎসব আয়োজন হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান করার এবং নিরাপত্তার সহায়তার নির্দেশনা তিনি দিয়ে থাকেন। সে নির্দেশনার আলোকে দেশের সব ধর্মের-বর্ণের মানুষ একসঙ্গে পালন করি। সম্প্রীতির যে মেলবন্ধন আমরা সৃষ্টি করেছি তা সারা বিশ্বে নজির সৃষ্টি করেছে।

তিনি বলেন, কিছুদিন আগে গ্লোবাল টেরিজম ইনডেক্সে (জিটিআই) বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। অনেক দেশ থেকে আমরা ভালো আছি। জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির ফলে আজকে আমরা দায়িত্ব পালন করে এ অবস্থায় এসেছি। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ শীর্ষ স্থানীয় সাফল্য অর্জন করেছে। এদেশের মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করে। যার ফলে আমরা বিভিন্ন সময় তথ্য পেয়েছি। পাশাপাশি সব বাহিনী একসঙ্গে কাজ করেছি। এর ফলে আমরা আজকে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সাফল্য অর্জন করেছি।
পুলিশের মহাপরিদর্শক বলেন, এ ধরনের যে কোনো অনুষ্ঠানে সব ধর্মপ্রাণ ভাই-বোন যারা আছেন তারা নিজের ধর্ম যাতে যথাযথভাবে পালন করতে পারে এজন্য আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা সব সময় করে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার। সে উৎসবে আমরা সবাই একসঙ্গে মিলিত হতে এসেছি। তাদের আশ্বস্ত করতে চাচ্ছি যে কোনো প্রয়োজনে আপনারা পুলিশ বাহিনীকে পাশে পাবেন। যে কোনো প্রয়োজনে আপনারা স্থানীয় পুলিশকে ফোন করতে পারেন। পাশাপাশি ৯৯৯ এ ফোন দিতে পারেন।

রোহিঙ্গা ইস্যু ও পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ কী ধরনের অবস্থানে আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, যখনই কোথাও কোনো ঘটনা সংঘটিত হচ্ছে, তখনই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। প্রতিটি ঘটনাই আমাদের সাফল্য রয়েছে। আপনারা দেখবেন হঠাৎ কোনো একটা ক্রাইম রাইস করে। কিন্তু ক্রমান্বয়ে এসব অপরাধ ধীরে ধীরে কমে আসছে। আমাদের যা ব্যবস্থা নেওয়ার তা আমরা নিয়েছি। কিছুটা বেড়েছিল কিন্তু আবার নিয়ন্ত্রণে চলে এসেছে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত