আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

চার বছরে দক্ষিণ কোরিয়া ৩০০ কোটি ডলার নমনীয় ঋণ দেবে

চার বছরে দক্ষিণ কোরিয়া ৩০০ কোটি ডলার নমনীয় ঋণ দেবে

বাংলাদেশকে আগামী চার বছরে ৩০০ কোটি ডলার নমনীয় ঋণ দেবে দক্ষিণ কোরিয়া। বর্তমান বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ ৩২ হাজার কোটি টাকার বেশি।

আজ বৃহস্পতিবার কোরিয়ার ইনচনে দু’দেশের সরকারের মধ্যে এ বিষয়ে একটি ‘ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট’ স্বাক্ষরিত হয়েছে। এছাড়া ঢাকা মাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে মেট্রো রেল লাইন-৪ নির্মাণে একটি সমঝোতা স্মারক এবং বাংলাদেশ রেলওয়ে ও সড়ক বিভাগের দুটি প্রকল্প বাস্তবায়নে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ( ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং কোরিয়া সরকারের পক্ষে সে দেশের অর্থ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কিসুন ব্যাং এতে স্বাক্ষর করেন।

ইআরডি জানায়, কোরিয়ার ইকনোমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ডের (ইডিসিএফ) অর্থায়নে ২০২৩-২০২৭ মেয়াদে ৩০০ কোটি ডলারের নমনীয় ঋণ সহায়তার আওতায় বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর আওতায় যে সকল ঋণ চুক্তি স্বাক্ষরিত হবে তার প্রতিটির বার্ষিক সুদের হার হবে মাত্র ০.০১% থেকে ০.০৫%। ঋণ পরিশোধের সময়সীমা ৪০ বছর এবং গ্রেস পিরিয়ড ১৫ বছর।

কোরিয়া সরকার কোরিয়া এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির প্রসারে নমনীয় ঋণ সহায়তা দিয়ে আসছে। ইতোমধ্যে কোরিয়া সরকারের ৬৬ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ডলার ঋণে ১৭টি প্রকল্প সমাপ্ত হয়েছে। এছাড়া ৬১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ডলারের ৭টি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। কোরিয়া সরকার এ পর্যন্ত বাংলাদেশকে প্রায় ১৪৪ কোটি ৯০ লাখ ডলার নমনীয় ঋণ মঞ্জুর করেছে, যা তার উন্নয়ন অংশীদার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের মধ্যে ঢাকা মাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (লাইন-৪) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ প্রকল্প সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে বাস্তবায়ন করা হবে। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রেলওয়ের বাস্তবায়নে ‘’রিপ্লেসমেন্ট অ্যান্ড মডার্নাইজেশন অব সিগনালিং অ্যান্ড ইন্টারলকিং সিস্টেম অব স্টেশনস অব ইশ্বরদী-পার্বতীপুর সেকশন অব ওয়েস্ট জোন’ প্রকল্প বাস্তবায়নে ৬ কোটি ১০ লাখ ডলার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে বিআরটিসির জন্য সিএনজি সিঙ্গেল ডেকার বাস কেনার একটি প্রকল্পে ৭ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ডলার ঋণের চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং কোরিয়া সরকারের পক্ষে কোরিয়া এক্সিম ব্যাংকের চেয়ারম্যান হী-সুং ইয়ুন ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত