আপডেট :

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

        স্যান্ডি দাবানল লস এঞ্জেলেসের দিকে, পুড়েছে ১,৩০০ একরের বেশি

        সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা, নিহত ৩

        কঙ্গোতে ইবোলায় আক্রান্ত মার্কিন চিকিৎসককে জার্মানিতে নেওয়া হচ্ছে

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: মৃত অন্তত ১১৮, জরুরি অবস্থা ঘোষণা

        ওপেনএআই মামলায় আদালতে হারলেন ইলন মাস্ক

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

হিরো আলমকে হত্যার হুমকিদাতা সিলেটে আটক

হিরো আলমকে হত্যার হুমকিদাতা সিলেটে আটক

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতা আবু আহমেদকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে তাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।

হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, হত্যার হুমকির অভিযোগ জানিয়ে সোমবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম। বিষয়টি তদন্তের পর হুমকিতে জড়িত সন্দেহ একজনকে আটক করা হয়েছে।

ওই জিডিতে হিরো আলম উল্লেখ করেন, সোমবার রাত পৌনে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত তিনবার অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে। তাঁকে আগামী সাত দিনের মধ্যে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেবে বলে হুমকি দেয়।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও শিল্প অঞ্চল জোনের সহকারী কমিশনার এসএম আরিফ রায়হান বলেন, আবু আহমেদকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্তের পর আটক করা হয়েছে। ওই যুবক কেন ফোন করে হুমকি দিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তাকে তার এলাকা থেকেই আটক করা হয়েছে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত