আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

যানজটপ্রবণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

যানজটপ্রবণ  পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

নানা কর্মতৎপরতার মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত করা হয়েছে। রোববার দেশের প্রধান এ মহাসড়কের দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত কোথাও যানজটের দেখা মেলেনি। মহাসড়কের কুমিল্লা অংশের ২০টি পয়েন্টে যানজটের আশঙ্কা করা হয়েছিল।



যানজটপ্রবণ এসব পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে মহাসড়ক ছিল যানজটমুক্ত। এদিন অনেকটা নির্বিঘ্নেই ঢাকা থেকে দক্ষিণ পূর্বাঞ্চলের হাজার হাজার যাত্রী নাড়ির টানে ঘরে ফিরেছে। এদিকে মহাসড়ক যানজট এবং অপরাধমুক্ত রাখতে দাউদকান্দি থেকে কক্সবাজার পর্যন্ত চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য দুপুরে কুমিল্লা অংশ পরিদর্শন করেন হাইওয়ে পুলিশের প্রধান এবং অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান। এ সময় তিনি সাংবাদিকদের কাছে মহাসড়কের ঈদযাত্রা নিয়ে সার্বিক পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেন।

কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে কক্সবাজারের শাহপরীরদ্বীপ পর্যন্ত মহাসড়কে চার স্তরের নিরাপত্তা বাহিনী কাজ করছে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ,জেলা প্রশাসন এবং কমিউনিটি পুলিশিং সদস্যরা নিয়োজিত রয়েছে। এছাড়া র‌্যাব এবং গোয়েন্দা সংস্থার কয়েকটি টিম মহাসড়কে নজরদারি বৃদ্ধি করেছে। যানজটপ্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটলে তাৎক্ষণিক মোবাইল কোর্টের ব্যবস্থা রয়েছে। পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে দায়িত্ব পালন করছেন।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খাইরুল আলম বলেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের মহাসড়কে কোথাও কোনো বিড়ম্বনার শিকার হতে হবে না। অবাধ যাতায়াতের জন্য আমরা মহাসড়ককে নিরাপত্তা বলয়ের আওতায় এনেছি। পাশাপাশি কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে অতিদ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি।

হাইওয়ে পুলিশপ্রধান এবং অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেন, ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় এবং স্বস্তিদায়ক করতে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোমধ্যে মহাসড়কের যানজটপ্রবণ এলাকাগুলোতে আমরা ব্যাপকভাবে অবৈধ স্থাপনা এবং হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। সড়ক জনপদ বিভাগ মহাসড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করেছে। আমরা ইতোপূর্বে সকল স্টেক হোল্ডারদের নিয়ে দফায় দফায় বৈঠক করে সব প্ল্যানগুলো মাঠে প্রয়োগ করছি। আমরা দেশের প্রধান এই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছি। মহাসড়কে চার স্তরের নিরাপত্তা বলয় কাজ করছে। আশা করি এবারের ঈদযাত্রা হবে অত্যন্ত প্রশান্তির।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত