আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ক্ষমা চাইলেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইসরায়েলবিরোধী বিক্ষোভকারী

ক্ষমা চাইলেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইসরায়েলবিরোধী বিক্ষোভকারী

ছবিঃ এলএবাংলাটাইমস

গাজায় ইসরায়েলি যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের এক নেতা তাঁর বিদ্বেষমূলক বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। গতকাল শুক্রবার খিমানি জেমস নামের ২০ বছর বয়সী ওই ছাত্রনেতা বলেছেন, তিনি যুদ্ধপরিস্থিতি নিয়ে অত্যন্ত মর্মাহত ছিলেন এবং উত্তেজনাবশত জায়নবাদীদের হত্যা-সংক্রান্ত মন্তব্য করেছিলেন, যা ঠিক হয়নি।

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রথম নিউইয়র্ক সিটিতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়। এরপর তা যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে কাজ করছেন জেমস। গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে তিনি জায়নবাদীদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন। বলেছিলেন, ‘জায়নবাদীদের বেঁচে থাকার যোগ্য নয়।।’ তিনি আরও বলেছিলেন, ‘শুকরিয়া আদায় করুন যে আমি এখনো ক্ষেপে গিয়ে জায়নবাদীদের হত্যা করা শুরু করিনি।’

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের শৃঙ্খলা ভঙ্গ-সংক্রান্ত এক শুনানিতে অংশ নেওয়ার আগে ও পরে তিনি এ ধরনের মন্তব্য করেছিলেন। এক পোস্টে তিনি বলেছিলেন, ‘আমি আহত হতে লড়াই করি না, হার-জিতের জন্য লড়ি না। আমি লড়াই করছি হত্যা করার জন্য।’

সম্প্রতি ইসরায়েলপন্থী অ্যাকটিভিস্টরা তাঁর এসব মন্তব্য অনলাইনে ছড়িয়ে দেয়। গতকাল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় খিমানি জেমসকে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে।

গতকাল ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন খিমানি জেমস। তিনি লিখেছেন, ‘আমি সবার জীবনের নিরাপত্তার ও মুক্তভাবে চলাচলের কাজ করার অঙ্গীকার করছি। সব মানুষেরই শারীরিক আক্রমণ থেকে নিরাপদ থাকার অধিকার আছে।’

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘ধর্ম, জাতিগত পরিচয় কিংবা জাতীয়তার ভিত্তিতে কোনো ব্যক্তিকে আক্রমণ করে বক্তব্য দেওয়া এবং আঘাত করার আহ্বান জানানো অগ্রহণযোগ্য। এটি বিশ্ববিদ্যালয়ের নীতিমালাবিরোধী।’

এদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্রও জেমসের জায়নবাদবিরোধী বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভরতদের কারও কারও বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ উঠছে।

কিছুসংখ্যক ইহুদি শিক্ষার্থী বলেছেন, কলাম্বিয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁরা অনিরাপদ বোধ করছেন। আবার কোনো কোনো ইহুদি শিক্ষার্থী ফিলিস্তিনের পক্ষে আন্দোলনে যুক্ত হয়েছেন।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত মিনোশে শফিকের ওপর পদত্যাগের চাপ জোরালো হচ্ছে।

গত ১৮ এপ্রিল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে অবস্থানকারী বিক্ষোভকারীদের সরাতে পুলিশকে খবর দেয়। শতাধিক বিক্ষোভকারীকে তখন গ্রেপ্তার করা হয়। এরপর বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত