আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কৃষ্ণাঙ্গ ব্যক্তির ঘাড়ে হাঁটু গেড়ে বসে ছিল পুলিশ, পরে মৃত্যু

কৃষ্ণাঙ্গ ব্যক্তির ঘাড়ে হাঁটু গেড়ে বসে ছিল পুলিশ, পরে মৃত্যু

ছবিঃ এলএবাংলাটাইমস

‘আমি সব সময় পানশালার (বার) ভেতর এমন মারামারির মধ্যে থাকতে চেয়েছিলাম’—কথাটি যুক্তরাষ্ট্রের একজন পুলিশ সদস্যের। এক ভিডিও ফুটেজে তাঁকে এ কথা বলতে শোনা যায়। ভিডিওতে দেখা যায়, পানশালার ভেতর একজন কৃষ্ণাঙ্গ পুরুষ মাটিতে পড়ে আছেন। তাঁকে মাটিতে চেপে ধরে, তাঁর ঘাড়ে হাঁটু গেড়ে বসে আছেন ওই পুলিশ সদস্য। পরে ওই ব্যক্তি হাসপাতালে মারা যান।

এ ঘটনায় ব্যাপক সমালোচনা ও তদন্তের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের পুলিশ। অনেকে বলছেন, এ ঘটনা ২০২০ সালে মিনেয়াপোলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেয়। ফ্লয়েডের হত্যাকাণ্ডে তখন বিশ্বজুড়ে শোরগোল পড়েছিল। এরপরও কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশের  নির্যাতন কমেনি।

অভিযুক্ত পুলিশ সদস্যের শরীরে বসানো ক্যামেরায় এ নির্যাতনের ঘটনাটি রেকর্ড হয়েছে। পরে সমালোচনার মুখে ক্যানটন পুলিশ বিভাগ ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। নিহত ব্যক্তির নাম ফ্রাঙ্ক টাইসন (৫৩)।

ভিডিওতে দেখা যায়, মাটিতে চেপে থাকা অবস্থায় বারবার সাহায্য চাইছিলেন টাইসন। তিনি বলছিলেন, ‘আমি নিশ্বাস নিতে পারছি না।’ এরপরও পুলিশ সদস্যরা তাঁকে মাটিতে চেপে ধরেন, হাতকড়া পরান। এ সময় এক পুলিশ সদস্য টাইসনের ঘাড়ে হাঁটু গেড়ে বসে বলেন, ‘তুমি ভালো আছ।’

তখন টাইসন ছাড়া পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কয়েক মিনিট পর পুলিশ সদস্যরা বুঝতে পারেন, টাইসন আর সাড়া দিচ্ছেন না। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান টাইসন।

ওই ভিডিও ফুটেজে এক পুলিশ সদস্যকে পানশালার ভেতরে এ ধরনের কাজের জন্য গর্ব করতে দেখা যায়। এ ঘটনায় দুই অভিযুক্ত পুলিশ বেউ শোয়েনেগে ও ক্যামডেন বার্চ ওহাইও ব্যুরো অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের আধীনে তদন্তের মুখোমুখি হয়েছেন। তাঁদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত