আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফিলিস্তিনের জন্য বিক্ষোভরত শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়

ফিলিস্তিনের জন্য বিক্ষোভরত শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ জোরালো হয়ে উঠেছে। আটক করা হয়েছে কয়েক শ বিক্ষোভকারীকে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিক্ষোভরত শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে সরে না যাওয়ায় তাঁদের বহিষ্কার করছে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সপ্তাহ দু-এক আগে এই বিশ্ববিদ্যালয় থেকেই ফিলিস্তিনপন্থীদের তুমুল বিক্ষোভ শুরু হয়। পরবর্তী সময়ে তা পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু বানিয়ে চলে বিক্ষোভ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁবু সরিয়ে নিতে ও বিক্ষোভ বন্ধ করতে গতকাল সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। নির্দেশ না মানলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়সীমা উপেক্ষা করে গতকালও বেশ কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করেন।

এদিকে টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে ইউনিভার্সিটি অব টেক্সাসের ক্যাম্পাসে বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে পুলিশ। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সেখানকার কর্তৃপক্ষ বলছে, বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে নিতে বলা হয়েছিল। তাঁরা নির্দেশ মানেননি।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে ‘বেসবলের সমান’ পাথর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানের সঙ্গে বেশির ভাগ বিক্ষোভকারীর কোনো সম্পৃক্ততা নেই।

জর্জ লোব নামের এক আইনজীবী বিক্ষোভকারীদের সঙ্গে কাজ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, অস্টিন ক্যাম্পাস থেকে সোমবার প্রায় ৫০ জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে জানতে বিবিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তাঁরা কেউ কোনো প্রতিক্রিয়া জানাননি।

এদিকে নিউইয়র্কের আপার ম্যানহাটন এলাকার অভিজাত আইভি লিগ বিশ্ববিদ্যালয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করেছে। আইভি লিগ বিশ্ববিদ্যালয় বলেছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পদত্যাগ করতে হবে।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এক এক্স (সাবেক টুইটার) বার্তায় লিখেছেন, কলম্বিয়ায় যা ঘটছে, সেটা অপমানজনক। ইহুদিবিদ্বেষী শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসটি দখল করে ফেলছেন। এই রিপাবলিকান নেতা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত শফিকের পদত্যাগ দাবি করেছেন।

গত শনিবার যুক্তরাষ্ট্রের অন্যতম বিদ্যাপীঠ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেখানে ফিলিস্তিনি পতাকা নিয়ে শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন।

কয়েক সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি ক্যাম্পাসে ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিক্ষোভের মুখে ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক ইউনিভার্সিটির হামবোল্ডট ক্যাম্পাসসহ কয়েকটি ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে অনলাইন ক্লাস।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত