আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

কলকাতায় মুজিবনগর দিবস পালন

কলকাতায় মুজিবনগর দিবস পালন

ভারতের কলকাতায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। আজ বুধবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে দিবসটি পালিত হয়।

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। সেই সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামকরণ করা হয়।


মুজিবনগর সরকারের অস্থায়ী কার্যালয় ছিল কলকাতার ঐতিহাসিক থিয়েটার রোডের ৮ নম্বর বাড়িটি। এই বাড়িতে বসেই পরিচালিত হয়েছিল অস্থায়ী বাংলাদেশ সরকারের কার্যক্রম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাড়িটি ভারতের কেন্দ্রীয় সরকার তুলে দেয় শ্রী অরবিন্দ আশ্রমকে। ১৯৭৩ সালের ১৬ ফেব্রুয়ারি ভবনটির যাত্রা শুরু হয় শ্রী অরবিন্দ ভবন হিসেবে।

মুজিবনগর দিবস উপলক্ষে আজ বুধবার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন এক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে উপহাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস। উপহাইকমিশন চত্বরের মুজিব চিরন্তন মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপহাইকমিশনের কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা।


উপহাইকমিশনের বাংলাদেশ গ্যালারিতে শুরু হয় অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দেখানো হয় মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ‘মুজিবনগর বাংলাদেশের প্রথম রাজধানী’।

এরপরই শুরু হয় মুজিবনগর দিবস নিয়ে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস। মূল আলোচনায় অংশ নেন কলকাতার প্রবীণ সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত। তিনি ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশ সরকারের শুরুর প্রথম দিনের নানা স্মৃতির কথা তুলে ধরেন। ওই দিন তিনি উপস্থিত ছিলেন মুজিবনগরে।

উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস তাঁর বক্তব্য তুলে ধরেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ স্বাধীন করার লড়াইয়ের নানা কথা। আন্দালিব ইলিয়াস বলেন, এই ক্ষণজন্মা মানুষটির জন্ম না হলে বিশ্বের বাঙালিরা একটি নিজস্ব স্বাধীন দেশ পেত না।

আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত