আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সালাহউদ্দিন: যারা জামানত হারাবে, তাদেরই দরকার সংখ্যানুপাতিক নির্বাচন

সালাহউদ্দিন: যারা জামানত হারাবে, তাদেরই দরকার সংখ্যানুপাতিক নির্বাচন

নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


শনিবার (৫ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচনে দাঁড়ালে জামানত বাজায়াপ্ত হবে, তারাই আনুপাতিক হারে নির্বাচন চায়। তারা বলছে: ‘বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে’।

বিএনপির এ নেতা বলেন, ‘ছাত্রদের একটি দল বারবার নির্বাচন করব না, করব না বলছে। তারা দাবি করছে, মৌলিক সংস্কার না হলে, বর্তমান কমিশন থাকলে নির্বাচন করবে না। কীভাবে তারা নির্বাচন করবে তা বললে তো পরামর্শ দেব।’

ছাত্রদের দলটির নেতাদের উদ্দেশ্য করে সালাহউদ্দিন বলেন, ‘চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনা বলত। এই চেতনার কথা বলবেন না।চেতনা বিক্রি করবেন না। জুলাইয়ের অংশীদার শুধু আপনারা একা নন। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ক’দিন আগে কয়েকটি দল সমাবেশ করেছে। তারা নিম্নকক্ষ ও উচ্চকক্ষেও আনুপাতিক হারে নির্বাচন চায়। যারা চরের দল, হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে; তারাও আনুপাতিক হারে নির্বাচন চায়।

তিনি বলেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিতরাও এখন সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলে, খায়-দায় সন্ধ্যায় চলে যায়।

সালাহউদ্দিন বলেন, সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন৷ গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত