আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

জুলাই সনদ স্বাক্ষর থেকে সরে দাঁড়াল গণফোরাম

জুলাই সনদ স্বাক্ষর থেকে সরে দাঁড়াল গণফোরাম

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকেও সনদে সই করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করে। তবে গণফোরাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চারটি বাম দল এতে সই করেনি।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ বিলুপ্ত করার প্রস্তাব এবং পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল বাদ দেওয়ার বিষয়ে আমাদের আপত্তি ছিল। আমরা বলেছিলাম—এগুলো সংশোধন করা হলে সই করব। আমাদের আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু অনুষ্ঠানে গিয়ে চূড়ান্ত কপি না পেয়ে আমরা স্বাক্ষর থেকে বিরত থাকি।’


তিনি আরও বলেন, ‘বৃষ্টির পরে আমরা চূড়ান্ত কপির বই পেয়েছি। কমিশন জানিয়েছে যে এটি সংশোধন করা হয়েছে। এখন আমরা পর্যালোচনা করে পরে সই করব।’

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, পরবর্তী সময়েও সনদে স্বাক্ষর করার সুযোগ রয়েছে।


গণফোরাম নেতা মিজানুর রহমান বলেন, ‘আমাদের কিছু নোট অব ডিসেন্ট আছে—বিশেষ করে সংবিধানের চার মূলনীতি, বাঙালি জাতীয়তাবাদসহ কিছু বিষয়ে। এগুলো নিয়েও আমরা আলোচনায় আছি এবং ইতিবাচকভাবে বিষয়টি নিচ্ছি।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত