আপডেট :

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

কমান্ডো ট্রেনিং নিতে ভারত গেলেন বাংলাদেশ পুলিশের ৪০ সদস্য

কমান্ডো ট্রেনিং নিতে ভারত গেলেন বাংলাদেশ পুলিশের ৪০ সদস্য

কমান্ডো ট্রেনিংয়ে অংশ নিতে ভারত গেলেন বাংলাদেশ পুলিশের ৪০ সদস্য। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ভারতের উদ্দেশ্যে রওয়ানা হন। ভারতের নয়াদিল্লীতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড ট্রেনিং সেন্টারে কমান্ডো প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন তারা।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ হেড কোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান। তিন সপ্তাহব্যাপী এ ট্রেনিং শুরু হবে আগামীকাল সোমবার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষণার্থীদের মধ্যে পুলিশের কনস্টেবল থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। এদের মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২৫ জন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৫ জন রয়েছেন। এদিকে এবারই প্রথম একজন নারী এএসপিসহ পাঁচজন নারী পুলিশ সদস্য কমান্ডো প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায়ের সময় পুলিশের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) ড. খ. মহিদ উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় তিনি যথাযথভাবে প্রশিক্ষণগ্রহণ এবং প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনসহ অপরাধ নিয়ন্ত্রণে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত