আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশে অনুপ্রবেশকালে আবারও শতাধিক রোহিঙ্গা ফেরত

বাংলাদেশে অনুপ্রবেশকালে আবারও শতাধিক রোহিঙ্গা ফেরত

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা।

শুক্রবার সকালে উখিয়া ও টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্টে  অভিযান চালানো হয়েছে বলে জানান বিজিবির কর্মকর্তারা।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের মেজর মো. আবু রাসেল সিদ্দিকী বলেন, টেকনাফের নাফ নদীর জিম্বংখালী পয়েন্টে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে তিনটি নৌকায় রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।

গত ১ ডিসেম্বর থেকে টেকনাফের নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী ৫০৭টির বেশি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে জানান মেজর রাসেল।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত উখিয়ার বালুখালী, আঞ্জুমান পাড়া এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পয়েন্ট দিয়ে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে অনুপ্রবেশের সময় বিজিবির টহলদল অভিযান চালিয়ে ৭৬ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার।

তিনি বলেন, এদের মধ্যে ১৩ জন পুরুষ, ২৪ জন নারী ও ৩৯টি শিশু রয়েছে।

এ নিয়ে গত ১ ডিসেম্বর থেকে উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ৪১৬ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে বলে জানান ইমরান।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত