আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

গ্রামের মানুষের জন্যও গৃহঋণের পরিকল্পনা বিএইচবিএফসির

গ্রামের মানুষের জন্যও গৃহঋণের পরিকল্পনা বিএইচবিএফসির

ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) আর্থিক সহায়তায় পল্লী এলাকায় গৃহঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। কৃষিজমি সুরক্ষায় গ্রামে বহুতল ভবন নির্মাণ করে সেখানে একাধিক পরিবারের আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনা থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।

জানা গেছে, আইডিবি সহজ শর্তে বিএইচবিএফসিকে ৮০০ কোটি টাকা ঋণ দেবে। চলতি অর্থবছরের মধ্যে আইডিবি এ অর্থ ছাড় করবে বলে আশা করছে বিএইচবিএফসি।

এ প্রসঙ্গে বিএইচবিএফসির চেয়ারম্যান শেখ আমিনউদ্দিন আহমেদ বলেন, দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন চাহিদা মেটাতে গ্রামীণ এলাকায় যত্রতত্র নতুন ঘর-বাড়ি নির্মিত হচ্ছে। এতে প্রতি বছর নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ আবাদি জমি। এ অবস্থা থেকে কৃষিজমি রক্ষায় পল্লী এলাকার নিম্ন ও মধ্যবিত্তদের জন্য পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিএইচবিএফসির মূলধন স্বল্পতা থাকার কারণে আমরা এ উদ্যোগ বাস্তবায়নে আইডিবি ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে সহজ শর্তের ঋণ আবেদন করেছি। এতে আইডিবি ইতোমধ্যে সাড়া দিয়েছে।

আগামী জুন মাসের আগেই আইডিবি ঋণের অর্থছাড় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমিন উদ্দিন। তিনি বলেন, আইডিবির পাশাপাশি এডিবিও বিএইচবিএফসিকে ঋণ দিতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে। এডিবির ঋণ পেলে সেই অর্থ গ্রাম ও শহরে বিতরণ করা হবে।

সরল সুদে গৃহঋণ প্রদানকারী দেশের একমাত্র প্রতিষ্ঠান বিএইচবিএফসি চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ১১৮ কোটি ৬ লাখ টাকার ঋণ বিতরণ করেছে। এ সময়ে প্রতিষ্ঠানটির ঋণ মঞ্জুরের পরিমাণ দাঁড়িয়েছে ১২৬ কোটি ৩৫ লাখ টাকা এবং আদায় হয়েছে ২৪৮ কোটি ১৩ লাখ টাকা।

সূত্র জানায়, গত ছয় মাসে কর্পোরেশনের মোট আয় হয়েছে ১৩৫ কোটি ৮৩ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ৫০ কোটি ২৭ লাখ টাকা। মাঠ পর্যায়ের শাখাগুলোর কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় মন্দ-ঋণ সঞ্চিত খাতে বর্তমানে প্রতিষ্ঠানটির কোনো প্রভিশন ঘাটতি নেই।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত