আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সার্চ কমিটিতে আ.লীগের পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করা হয়নি : ওবায়দুল কাদের

সার্চ কমিটিতে আ.লীগের পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করা হয়নি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটিতে নাম দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। এই কমিটিতে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করা হয়নি।’

রাজধানীর একটি হোটেলে বুধবার দুপুরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেছেন।

ওবায়দুল কাদের বলেছেন, ‘কাকে কাকে তিনি (রাষ্ট্রপতি) মনোনয়ন দেবেন, সেটা তো একান্তই রাষ্ট্রপতির এখতিয়ার। আমরা কোনো নাম দিচ্ছি না এবং আমরা এটাও প্রত্যাশা করছি না যে আমাদের দলীয় কোনো ব্যক্তি এই সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত হবে।’

‘বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা’, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘খালেদা জিয়া বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এর জবাবে আমি বলতে চাই, বিএনপি কারফিউ গণতন্ত্রের প্রবক্তা।’

সকল পরিবহনে একই কার্ড (র‌্যাপিড পাস) ব্যবহারের লক্ষ্যে ই-টিকেটিং চালু করার জন্য ক্লিয়ারিং হাউস ব্যাংক স্থাপনে ডিটিসিএ ও ডাচ–বাংলা ব্যাংকের মধ্যে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, জাইকার প্রধান প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, ডাচ–বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ প্রকল্পে জাইকার কারিগরি সহায়তার প্রায় ২৫ কোটি টাকা এবং সরকারের প্রায় সাড়ে ১০ কোটি টাকা ব্যয় হবে। প্রকল্পের মেয়াদ জুন ২০১৪ থেকে জুন ২০১৮–এর মধ্যে। ডিটিসিএর পক্ষে নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মজুমদার এবং ডাচ্‌–বাংলার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ কার্যক্রম চালু হলে র‍্যাপিড পাস ব্যবহারকারীদের নগদ অর্থে ভাড়া পরিশোধ করতে হবে না। পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানও নগদ অর্থ বহনের ঝামেলামুক্ত থাকবে। এমআরটি, বিআরটি, বিআরটিসি, রেলওয়ে, বিআইডব্লিউটিএ ও পাবলিক বাসে এই কার্ড ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত