আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাৎ পুনর্নির্ধারণ

রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাৎ পুনর্নির্ধারণ

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সার্চ কমিটির সাক্ষাৎ ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বদলে আগামীকাল সোমবার পুনর্নির্ধারণ করা হয়েছে।
রোববার রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের উপ-প্রেস সচিব মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এর আগে রোববার বিকেলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানা যায়, ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টায় নির্বাচন কমিশন গঠন উপলক্ষে গঠিত সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।
অন্যদিকে ৬ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৫টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে গত মঙ্গলবার ২৬টি রাজনৈতিক দল থেকে প্রাপ্ত নামের তালিকা যাচাই-বাছাই করে ২০ জনের একটি খসড়া তালিকা তৈরি করে সার্চ কমিটি।
গত সোমবার দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন সার্চ কমিটির সদস্যরা।
উল্লেখ্য, বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। অবশ্য একজন কমিশনার একেএম শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।

শেয়ার করুন

পাঠকের মতামত