আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রাষ্ট্র মোরালিটি বজায় না রাখে দেশে কোনোদিন শান্তি আসবে না: প্রধান বিচারপতি

রাষ্ট্র মোরালিটি বজায় না রাখে  দেশে কোনোদিন শান্তি আসবে না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘রাষ্ট্র যদি মোরালিটি (নৈতিকতা) বজায় না রাখে তাহলে সেই দেশে কোনোদিন শান্তি আসবে না।’

বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশন এ বাসন্তী উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান বিচারপতি বলেন, ‘রাষ্ট্র যদি মোরালিটি (নৈতিকতা) বজায় না রাখে, তাহলে সেই দেশে কোনোদিন শান্তি আসবে না। পৃথিবীতে শান্তি আসবে না- কোনো প্রান্তে যদি, কোনো দেশে যদি অশান্তি থাকে এটা ছড়িয়ে পড়বে পার্শ্ববর্তী দেশে। তাই রাষ্ট্রকে আইন প্রণয়ন করে, শাসনতন্ত্র প্রণয়ন করে তা মেনে চলতে হবে। এরপরে বলতে হবে- আমি (রাষ্ট্র) আইন মানব, আপনারা (জনগণ) আইন মানেন, আইনে চলেন। রাষ্ট্র আইন না মেনে যদি বলে আপনারা মানেন, তাহলে সেই রাষ্ট্র কোনোমতে চলবে না।’

প্রধান বিচারপতি আরো বলেন, ‘আইন এবং মোরালিটি দুই জিনিস। বিচারকরা অনেক সময় আইনটাকে পাশ কেটে মোরালিটির দিকে ধাবিত হয়। আমরা কিন্তু মোরালিটির দিকে কোনোমতেই কোনো ব্যাখ্যা দিতে পারি না। যত খারাপ ঘটনাই ঘটুক, আইন যে কথা বলে সেই কথায় আমরা বিচারকরা বলেব। এর মধ্যে এমন কিছু ঘটনা আছে যেগুলো মোরাল এথিকসের বাইরে। কিন্তু আইন এটাকে বেআইনি বলছে না। আমরা কিন্তু এটাই রায় দেব।’

আইনজীবীদের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের বিচার বিভাগে কিছু অসঙ্গতি আছে। এটার জন্য অনেকাংশে দায়ী আইনজীবীরা। আমরা বিচার করি। আপনাদের মতো বিজ্ঞ আইনজীবীরা আছেন, যারা আইনের ব্যাখ্যা উপস্থাপন করেন। অনেক দিন ধরে খেয়াল করছি, আজকে এ ধরনের ব্যাখ্যা দেওয়ার মতো খুব কম আইনজীবী পাই। যার পরিপ্রেক্ষিতে আইনের ব্যাখ্যা ও সিদ্ধান্ত বিচারকরা নিজেরা লেখাপড়া করে দিই। এতে ত্রুটি থেকে যায়। আপনারা যদি অবদান না রাখেন, শুধু জামিন অথবা অন্য কোনো জিনিসের প্রতি চিন্তা করেন, তাহলে কিন্তু যে আদর্শের ওপর ভিত্তি করে মহান আইন পেশা প্রতিষ্ঠা পেয়েছে, সেটা বিলিন হয়ে যাবে।’

আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা কতদূর হলো, এটা রক্ষা করতে হবে। আগে বার কাউন্সিল বেশ ভালো ভূমিকা রেখেছিল। কোর্ট কেবল আসামিদের জামিন আর দেওয়ানি মামলায় ইনজাকশন নিয়ে থাকলে পুরো জুডিশিয়ারির কোনোটাই টিকবে না, কোনোটাই থাকবে না। একদিন সব মিলিয়ে যাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম ফয়েজ। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আলী আহমেদ খোকনের পরিচালনায় অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি এম আর হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড .বোরহান উদ্দিন খান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সম্পাদক এস এম মুনীর প্রমূখ বক্তব্য রাখেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত