আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

‘সাধারণ কয়েদিদের অখাদ্য খাবার দেয়া হচ্ছে খালেদা জিয়াকে’

‘সাধারণ কয়েদিদের অখাদ্য খাবার দেয়া হচ্ছে খালেদা জিয়াকে’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাধারণ কয়েদিদের ‘অখাদ্য’ খাবার খেতে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, কারাগারের সাধারণ কয়েদিদের যে খাবার খেতে দেয়া হয়, সেই অখাদ্য ম্যাডামকে খেতে দেয়া হচ্ছে। তাকে ডিভিশন দেয়া হয়নি। জনমানবহীন নির্জন পরিবেশে তাকে রাখা হয়েছে।

শনিবার বিকেলে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ম্যাডাম অসুস্থ, তিনি একা একা হাটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন। যে গৃহপরিচারিকা ফাতেমাকে ছাড়া তিনি থাকতে পারেন না, তাকেও থাকার অনুমতি দেয়া হয়নি এখনো।

সরকার মুখে বলছে খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হচ্ছে এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, তিনি শুধু এক সময় দেশের প্রধানমন্ত্রীই ছিলেন না, একজন এমপি ছিলেন। বিএনপির মতো একটি বড় দলের তিনি প্রধান হিসেবে তাকে তিন ক্যাটাগরিতে ডিভিশন দেয়ার কথা। অথচ সরকার তাকে এমন পরিবেশে রেখে মুখে বলছে তাকে ডিভিশন দেয়া হয়েছে। এ বিষয়ে আমরা অচিরেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবো।

তিনি বলেন, আমরা নেত্রীর সাথে ডিভিশন এবং আপিলের বিষয়ে পরামর্শ করেছি। তার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেব। আর রায়ের নথিপত্র পাওয়ার পরই আমরা দ্রুত আদালতে আপিল করব।

এরআগে বিএনপি আইনজীবী প্যানেলের সদস্যরা শনিবার বিকেল সাড়ে চারটার দিকে কারাগারে প্রবেশ করেন। তারা হলেন- ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান।

দুপুর আড়াইটার দিকে কারাগারের সামনে আসেন এই পাঁচ আইনজীবী। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর কারা কর্তৃপক্ষের কাছ থেকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পান তারা।

উল্রেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পুরানো ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

এছাড়া মামলার অপর আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

তাছাড়া তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওইদিনই নাজিমউদ্দিন রোডের পুরানো কারাগারে নেয়া হয় খালেদা জিয়াকে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত