আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দেউলিয়া হয়ে পড়েছে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো

দেউলিয়া হয়ে পড়েছে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো

রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো দেউলিয়া হয়ে মূলধন সংকটে পড়েছে। ব্যাংকগুলো সরকারের কাছে ২০ হাজার কোটি টাকা মূলধন সহায়তা চেয়েছে, যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ফখরুল ইমাম (ময়মনসিংহ-৮)।

বৃহষ্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যাংক তার মূলধন হারিয়ে ফেলেছে। এজন্য সরকারের কাছে ২০ হাজার কোটি টাকা মূলধন সহায়তা চেয়েছে। এটা আশ্চর্যজনক! সরকার কীভাবে এ টাকা দেবে। এটি তো জনগণের টাকা। সরকার কার টাকা কাকে দিচ্ছে?’

তিনি বলেন, ‘গত পাঁচ বছরে সরকার ব্যাংকগুলোকে ১০ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে। এবার ২০ হাজার কোটি টাকা চেয়েছে। এর মধ্যে কৃষি ব্যাংক সাড়ে ৭ হাজার কোটি, সোনালী ব্যাংক ৬ হাজার কোটি এবং বিভিন্ন ব্যাংক বিভিন্ন অঙ্কের টাকা চেয়েছে।’

তিনি আরো বলেন, ‘বেসিক ব্যাংককে ৪ হাজার কোটি টাকা লুট, ফারমার্স ব্যাংকের খবর নেই। বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা চুরি হয়েছিল তার কোন কূলকিনারা নেই। আমরা শুনেছি রিপোর্ট হয়েছে কিন্তু রিপোর্টের বিষয়বস্তু জানতে পারিনি। অপসোর ব্যাংকের কেলেঙ্কারি কথা জানি। এখন নতুন করে শুরু হয়েছে এজেন্ট ব্যাংক। কম খরচ করার জন্য এজেন্ট ব্যাংক করেছে। বিভিন্ন জায়গায় এজেন্ট ব্যাংকের শাখা ছড়িয়ে আছে। বিকাশের মাধ্যমে ব্যাংকের যে টাকা লেনদেন হয় সেখানেও অনিয়ম হয়। এজেন্ট ব্যাংকের নিয়ন্ত্রণ নেই। এজেন্ট ব্যাংক আগে শুধু টাকা জমা নিতো এখন টাকা উত্তোলনসহ অনেক কর্মকাণ্ড করছে, যা ভয়াবহ ব্যাপার। এসব নিয়ে মনিটরিং নেই সরকারের।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত