আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ইউরোপের ৪ দেশ থেকে বহিষ্কার ৪৩ রুশ কূটনীতিক

ইউরোপের ৪ দেশ থেকে বহিষ্কার ৪৩ রুশ কূটনীতিক

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউরোপের চার দেশ থেকে রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং চেক রিপাবলিক তাদের দেশে অবস্থানরত এসব রুশ কূটনীতিকদের বহিষ্কারের নির্দেশ দেয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে একই ধরনের পদক্ষেপ নেয় পোল্যান্ড। মঙ্গলবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস সংসদে আইনপ্রণেতাদের বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বহিষ্কারাদেশ।

তিনি আরও বলেন, ব্রাসেলস দূতাবাস এবং এন্টওয়ার্প কনস্যুলেটের ২১ স্টাফকে দুই সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বেলজিয়ামের প্রতিবেশী দেশ নেদারল্যান্ডসও ১৭ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।

এদিকে, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী নিরাপত্তার স্বার্থে রুশ কূটনীতিকদের বহিষ্কারের কথা জানিয়েছেন।

প্রতিবাদ জানিয়ে ডাবলিনে রাশিয়ার দূতাবাস বলেছে যে এটি ‘ভিত্তিহীন সিদ্ধান্ত’। বিষয়টি প্রত্যাখ্যান করে তারা আরও বলেছে এটি রুশ-আইরিশ সম্পর্কের আরও অবনতি ঘটাবে।

গত সপ্তাহের বুধবার পোল্যান্ড ৪৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে একই ধরনের অভিযোগে। বাল্টিক রাষ্ট্র লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুয়ানিয়া এ মাসের শুরুতে একটি সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ১০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে। তিনটি দেশের এমন সিদ্ধান্তের পাল্টা ক্ষোভে রাশিয়াও বহিষ্কার করেছে তাদের ১০ কূটনীতিককে। তাদের মধ্যে ছয়জন এস্তোনিয়া ও লাটভিয়ার, চারজন লিথুয়ানিয়ার।

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত