আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

আমি যেন এক ধূর্ত ভলপোনি

আমি যেন এক ধূর্ত ভলপোনি

ভলপোনির মতো ভীষণ চতুর লোক এক, করিনা তেমন কোনো কারবার,
সুযোগ পেলেই নিজ প্রয়োজনে করি অন্যের সব স্বপ্ন চুরমার !

অতিবুদ্ধির কারণে জীবনে যাইনি কভু হেরে,
নীতিহীন আর সুচতুর, একে একে সবকিছু নেই কেড়ে !

স্বজনের সহায় সম্বল নিয়েছি কড়ায় গন্ডায় মেপে ,
যদিও অসহায় দলিলদাতাদের হাত উঠেছিলো বারবার কেঁপে ।

আমি এক পাকা ওস্তাদ, লোকচোখে দেই  ধুলো,
ভাবি লোকেরা সব গরু কিংবা গাধা, খায় শুধু মুলো ।

স্বার্থের কারণে করতে পারিনা আপন-পর তফাৎ,
সময় সুযোগ পেলেই সবাইকে করি কুপোকাৎ ।

কখনো ভাবিয়ে তোলেনা আমায় আপনজনের কান্না,
পরের টাকায় কেনা চালে হয় আমার বিরানী পোলাও রান্না ।

সবাই প্রথম দেখে ভাবে আমি নির্ঘাৎ ছড়াই আলো,
কেউ না জানুক আমি জানি, আমার ভেতর কতো কদাকার ও কালো !

সবাই ভাবে একদিন হবে আলোময় এক ভোর,
ততদিনে অনেক ঘটনা, কাটে যখন সবার ঘোর ।

মহাসড়কের পাশে গড়েছি বহুতল এক বাড়ি,
বিভিন্ন ব্যাঙ্কে জমিয়েছি টাকা কাঁড়ি কাঁড়ি ।

এখনও আমার কূটকর্মের হয়নি শেষ,
আমাতে নেই বিবেকতাড়িনা, মানবতার লেশ !

শেয়ার করুন

পাঠকের মতামত