আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রাজনীতি ও মানবতার প্রতিধ্বনি

রাজনীতি ও মানবতার প্রতিধ্বনি

লালগালিচার ঝলক, বিশ্বখ্যাত নির্মাতাদের মিলনমেলা—এসব তো কানের চিরচেনা বৈশিষ্ট্য। তবে এবারের ৭৮তম আসর তার চেনা রূপের বাইরেও এক মানবিক ও রাজনৈতিক বার্তা নিয়ে হাজির হয়েছে। উৎসবের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে গাজা সংকট, যা রীতিমতো প্রতিবাদের মঞ্চে পরিণত করেছে এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে।

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের ৩৮০ জনের বেশি শিল্পী ও নির্মাতা একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন রিচার্ড গিয়ার, সুসান সারানডন, পেদ্রো আলমোদোভর এবং মাইক লি-র মতো বিশিষ্ট ব্যক্তিত্ব। ইরানি-বংশোদ্ভূত নির্মাতা সেপ্টিদেহ ফার্সি, যিনি গাজার সাংবাদিক ফাতিমা হাসুনার জীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের পরিচালক, কানের আয়োজকদের কাছে আহ্বান জানিয়েছেন নিরপেক্ষতার খোলস ছেড়ে মানবিক অবস্থান নিতে।

ফাতিমা হাসুনা সম্প্রতি এক বোমা হামলায় প্রাণ হারান, যা চলচ্চিত্র মহলে গভীর শোকের ছায়া ফেলেছে। উৎসব জুরি প্রধান জুলিয়েট বিনোশের নামও সংবাদের শিরোনামে এসেছে এই প্রসঙ্গে। প্রথমে তাঁর স্বাক্ষরের কথা জানানো হলেও পরে তাঁর মুখপাত্র এই দাবিকে অস্বীকার করেন।

তবে উদ্বোধনী অনুষ্ঠানে ভিন্ন এক আবহ তৈরি করেন হলিউড কিংবদন্তি রবার্ট ডি নিরো। ‘অনারারি পাম ডি’অর’ সম্মাননায় ভূষিত হন তিনি, যা কানের ইতিহাসে এক অনন্য সম্মান। এ বছর উৎসবের উদ্বোধন হয়েছে ফরাসি পরিচালক অ্যামেলি বনিন-এর চলচ্চিত্র ‘লিভ ওয়ান ডে’ দিয়ে—এই প্রথম কোনো ফরাসি নারী নির্মাতার ছবি দিয়ে উৎসবের যাত্রা শুরু হলো।

সামাজিক বাস্তবতা, মানবাধিকার, অভিবাসন এবং যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে যেসব চলচ্চিত্র এবার মূল প্রতিযোগিতায় স্থান পেয়েছে, সেগুলোর নির্মাতার তালিকায় আছেন পেদ্রো আলমোদোভর, ওয়েস অ্যান্ডারসন, লিন র‍্যামসে, জাফর পানাহি ও জোনাথন গ্লেজার। এসব ছবিতে উঠে এসেছে সমকালীন দুনিয়ার বিবিধ সংকটের প্রতিচ্ছবি।

এবারের আরেকটি ব্যতিক্রম উদ্যোগ হচ্ছে ‘ইউক্রেন ডে’, যেখানে রাশিয়ার আগ্রাসনে বিপর্যস্ত ইউক্রেনের প্রেক্ষাপটে নির্মিত তিনটি তথ্যচিত্র প্রদর্শিত হবে।

অন্যদিকে তিন বছর পর কানের লালগালিচায় ফিরলেন অ্যাকশন হিরো টম ক্রুজ। ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের নতুন কিস্তি নিয়ে তাঁর উপস্থিতি দর্শকদের মনে করিয়ে দেয় ২০২২ সালের ‘টপ গান: মাভেরিক’-এর গ্ল্যামার ও উত্তেজনা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত