আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিতর্কের মধ্যেই ট্রাম্পের সাবেক আইনজীবী বোভকে ফেডারেল আপিল আদালতের আজীবন বিচারক নিয়োগ

বিতর্কের মধ্যেই ট্রাম্পের সাবেক আইনজীবী বোভকে ফেডারেল আপিল আদালতের আজীবন বিচারক নিয়োগ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক ফৌজদারি মামলার অন্যতম প্রধান আইনজীবী এমিল বোভকে আজীবনের জন্য ফেডারেল আপিল আদালতের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে সিনেট। তৃতীয় সার্কিট কোর্ট অব আপিলসের এই নিয়োগ ৫০–৪৯ ভোটে পাস হয়, যেখানে ভোট বিভাজন ছিল প্রায় পুরোপুরি দলীয় ভিত্তিতে।

বোভের মনোনয়ন ঘিরে শুরু থেকেই আইন ও বিচার মহলে বিতর্ক চলছিল। শতাধিক সাবেক সরকারি কৌঁসুলি ও বিচারপতি তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তি জানান। অভিযোগ ছিল, বোভ বিচার বিভাগে দায়িত্ব পালনের সময় রাজনৈতিক প্রভাব খাটাতেন এবং ট্রাম্প প্রশাসনের নীতিকে এগিয়ে নিতে অধস্তনদের ওপর চাপ সৃষ্টি করতেন। বিরোধিতা করলে ক্ষুব্ধ হয়ে উঠতেন এমন অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে।

বিশেষ করে বিচার বিভাগে তাঁর ভূমিকা নিয়ে তিনজন হুইসেলব্লোয়ার গুরুতর অভিযোগ এনেছেন। তাঁদের মধ্যে একজন দাবি করেন, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা প্রত্যাহার করতে বোভ কৌঁসুলিদের ওপর চাপ দিয়েছিলেন। সেই বৈঠকের একটি অডিও রেকর্ডিং আছে বলেও সিএনএনকে জানিয়েছেন তিনি। তবে, সেই অডিও রেকর্ডিং শুনতে পারেনি সিএনএন।

ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার জানান, তাঁর কাছে বোভের বিরুদ্ধে নতুন কিছু প্রমাণ রয়েছে এবং তিনি সহকর্মীদের তা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন। হুইসেলব্লোয়ারদের কারও কারও অভিযোগ—বোভ প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া অভিবাসননীতি বাস্তবায়নে অতিরিক্ত আগ্রহ দেখিয়েছেন, যার ফলে কিছু বন্দি ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

এই অভিযোগগুলো সামনে আসার পরও সিনেটের বিচারবিষয়ক কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর চাক গ্রাসলি বলেন, তাঁদের তদন্তে বোভের আচরণে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। বরং ডেমোক্র্যাটদের বিরুদ্ধে সঠিক সময়ে তথ্য উপস্থাপন না করার অভিযোগ তোলেন তিনি।

তবে ডেমোক্র্যাটদের পাশাপাশি দুজন রিপাবলিকান সিনেটরও বোভের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাঁরা হলেন আলাস্কার লিসা মারকাওস্কি ও মেইনের সুসান কলিন্স। কলিন্সের ভাষ্য—বোভ নিরপেক্ষ বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন বলে মনে করেন না তিনি।

এদিকে ট্রাম্পপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর থম টিলিস বোভের পক্ষে ভোট দিয়েছেন। তবে, এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত আরেক অ্যাটর্নির মনোনয়ন আটকে দিয়েছিলেন তিনি। তিনি বলেন, ‘স্টাফদের কাছ থেকে ইতিবাচক মতামত পেয়েছি এবং এখন পর্যন্ত সিদ্ধান্ত বদলানোর মতো কিছু দেখছি না।’

২০২৪ সালের মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্প বোভকে তৃতীয় সার্কিট কোর্টের জন্য মনোনয়ন দেন। এর আগেও বোভ প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করেছেন এবং পরবর্তীতে বিচার বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এরিক অ্যাডামসের বিরুদ্ধে মামলাটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন বোভ। অভিযোগ রয়েছে, মামলাটি প্রত্যাহারের জন্য বোভ চাপ প্রয়োগ করলে প্রতিবাদস্বরূপ অন্তত ছয়জন কৌঁসুলি পদত্যাগ করেন। তাঁদের মতে, এটি ছিল অভিবাসননীতিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে নিউইয়র্ক সিটির মেয়রের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল ব্যবহার করা হয়েছে অ্যাডমসের মামলাটি। শেষ পর্যন্ত একজন ফেডারেল বিচারক অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দেন।

সম্প্রতি আরেক হুইসেলব্লোয়ার অভিযোগ করেন, অভিবাসন মামলার এক বৈঠকে বোভ অধস্তন আইনজীবীদের বলেন, প্রয়োজনে আদালতে গিয়ে ‘ফাক ইউ’ বলতেও প্রস্তুত থাকতে হবে। বিষয়টি নিয়ে কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে বোভ বলেন, তিনি এমন কথা বলেছেন কি না, তা মনে করতে পারছেন না।

রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং অভ্যন্তরীণ প্রভাব বিস্তারের অভিযোগের মধ্যেই এমিল বোভ এখন যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ আদালতের একজন আজীবন বিচারক। এই নিয়োগকে কেন্দ্র করে আবারও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত