আপডেট :

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

আওয়ামী লীগ কার্যালয়ের স্থানে নির্মাণ হচ্ছে আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার

আওয়ামী লীগ কার্যালয়ের স্থানে নির্মাণ হচ্ছে আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার

পাবনার ঈশ্বরদীতে ভেঙে ফেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়ের জায়গায় নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার।

পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, অবৈধ ভাবে রেলের ঐ জমিতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কার্যালয় পরিচালনা করে আসছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর হয়। এরপর চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাতে কার্যালয়ের অবশিষ্ট অংশ বুলডোজার দিয়ে পুরোপুরি ধ্বংস করা হয়। 

 

সরেজমিনে ৩০ জুলাই দেখা যায়, ভাঙা কার্যালয়ে লোহার রড দিয়ে চোঙ বানানো হচ্ছে। পাইলিং করার জন্য মেশিন নিয়ে শ্রমিকরা কাজ করছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরাধনা এন্টারপ্রাইজ টাওয়ার নির্মাণের কাজটি বাস্তবায়ন করছে বলে জানা গেছে।

এছাড়াও পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান জানান, রেলওয়ের প্রকৌশলী-২ কার্যালয়ের নির্দেশে ঐ স্থানে রূপপুর প্রকল্পের আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ হচ্ছে। রেলওয়ের অনুমতি নিয়েই কাজটি শুরু হয়েছে। 

 

শুধুমাত্র এই একটি টাওয়ার নয়, ঈশ্বরদী ও পাকশীতে আরও ৪টি জায়গায় এবং কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশন এলাকায় একটিসহ মোট ৬টি আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হবে বলে জানান তিনি।  

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত