আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

মিনিবাইকারদের অবরোধ, স্টান্ট, ও বিশৃঙ্খলা—অভিনেতার মুখে ঘুষি!

মিনিবাইকারদের অবরোধ, স্টান্ট, ও বিশৃঙ্খলা—অভিনেতার মুখে ঘুষি!

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস শহরের প্রাণকেন্দ্রে এক রুদ্ধশ্বাস মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়, যখন ডজনখানেক মিনিবাইক আরোহী ফ্রান্সিসকো স্ট্রিট ও ওয়েস্ট এইটথ স্ট্রিটের সংযোগস্থলে হঠাৎ করেই যান চলাচল বন্ধ করে স্টান্ট করতে শুরু করে। জায়গাটি ১১০ ফ্রিওয়ের খুব কাছেই।

ভিডিওতে দেখা যায়, এই 'হুলিগান' ঘরানার দলটি পথ আটকে বাইক চালিয়ে নানা কসরত দেখাচ্ছে, আর তাতে আটকে পড়ে সাধারণ গাড়িচালকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের বাকি সময়টুকু এ দলটি ডাউনটাউন এলএ এলাকায় দাপিয়ে বেড়ায়।

ঘটনার এক পর্যায়ে, জনপ্রিয় অভিনেতা ইয়ান জিয়েরিং (Beverly Hills 90210 খ্যাত) তার গাড়ি আটকে রাখা এক মিনিবাইকারকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেন। তখন ৩-৪ জন বাইকার মিলে তাকে ঘিরে ফেলে, এবং একজন তার মুখে ঘুষি মারে বলে ভিডিও ফুটেজে দেখা যায়।

এ ঘটনাকে 'হুলিগানিজম' হিসেবে উল্লেখ করে জিয়েরিং কার্যকর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “এটা শুধু একটা ঘটনা না, এটা এখন শহরের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।”

উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে মিনিবাইকারদের সঙ্গে জিয়েরিংয়ের একই ধরনের একটি ঘটনার সূত্র ধরে দুইজন বাইকারকে গ্রেফতার করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো নিশ্চিত করতে পারেনি এবারের ঘটনায় কেউ আটক হয়েছে কি না। তবে এই ধরনের ঘটনা যে জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত